Home জাতীয় সাত বছর পর ‘শরয়ী সমাধান’ অনুষ্ঠান বন্ধ, নতুন ধারাবাহিক শায়খ আহমাদুল্লাহর
জাতীয়

সাত বছর পর ‘শরয়ী সমাধান’ অনুষ্ঠান বন্ধ, নতুন ধারাবাহিক শায়খ আহমাদুল্লাহর

Share
Share

সাত বছর ধরে প্রচারিত সাপ্তাহিক লাইভ অনুষ্ঠান ‘শরয়ী সমাধান’ বন্ধ করার ঘোষণা দিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। এর পরিবর্তে ‘প্রিয়নবীর (সা.) হারিয়ে যাওয়া সুন্নাহ’ নামে নতুন একটি ধারাবাহিক অনুষ্ঠান শুরু করবেন তিনি।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে শায়খ আহমাদুল্লাহ লেখেন, ‘আজ থেকে আর হচ্ছে না সাপ্তাহিক লাইভ অনুষ্ঠান “শরয়ী সমাধান”। বিগত সাত বছর ধরে চলা অনুষ্ঠানটির সফল সমাপ্তির পর আমরা শুরু করতে যাচ্ছি সম্পূর্ণ নতুন ধারাবাহিক—“প্রিয়নবীর (সা.)-এর হারিয়ে যাওয়া সুন্নাহ”।’

তিনি আরও লেখেন, প্রিয়নবী (সা.)-এর প্রতি ভালোবাসা মুসলমানদের ঈমানের অংশ। তাঁর মতে, সেই ভালোবাসার দাবি পূর্ণ হয় সুন্নাহ অনুসরণের মাধ্যমে। পার্থিব জীবনে সুস্থতা, শৃঙ্খলা ও আত্মপ্রশান্তির পাশাপাশি পরকালীন মুক্তির জন্যও সুন্নাহ অনুসরণ গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

শায়খ আহমাদুল্লাহ জানান, সমাজে সুন্নাহর চর্চা ও অনুসরণ বাড়ানোর লক্ষ্যে আগামী শুক্রবার থেকে নতুন ধারাবাহিক অনুষ্ঠানটি শুরু হবে।

‘প্রিয়নবীর (সা.) হারিয়ে যাওয়া সুন্নাহ’ প্রতি শুক্রবার জুমার নামাজের পর শায়খ আহমাদুল্লাহর ভেরিফায়েড ফেসবুক পেজ ও ফেসবুক চ্যানেলে একযোগে প্রচারিত হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঢাবিতে প্রাইভেট কারের ধাক্কায় পাঁচ শিক্ষার্থী আহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ ও মল চত্বর-সংলগ্ন গেটের সামনে প্রাইভেট কারের ধাক্কায় অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা...

গাঁজাসহ আটক, ছাত্রদলের সম্পাদককে বহিষ্কার

নেত্রকোনার মদনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আটক হওয়ার পর আব্দুল বারী হীরাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তিনি মদন পৌর ছাত্রদলের...

Related Articles

মোংলায় এক মাস ধরে পানির সংকট

  বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে প্রায় এক মাস ধরে...

লংমার্চ সফল করতে মুন্সীগঞ্জ জামায়াতের প্রস্তুতিমূলক সভা

  ঢাকা, খুলনা ও কুষ্টিয়ায় ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক...

শুক্রবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

গাছের শাখা-প্রশাখা কাটার জন্য শুক্রবার (১৬ অক্টোবর) রাজশাহী ও গোবিন্দগঞ্জের বিভিন্ন এলাকায়...

সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

খাগড়াছড়ির সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণে প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।...

;