Home জাতীয় টেকসই ও বাসযোগ্য মুন্সীগঞ্জ গড়তে পরিবেশ সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আহ্বান
জাতীয়

টেকসই ও বাসযোগ্য মুন্সীগঞ্জ গড়তে পরিবেশ সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আহ্বান

Share
Share

​মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ


শিল্পকারখানার বর্জ্য নিয়ন্ত্রণ, বায়ু ও পানি দূষণ রোধ এবং পরিবেশবান্ধব মুন্সীগঞ্জ গড়ে তুলতে সরকারি প্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে পরিবেশবিষয়ক জনসচেতনতা বৃদ্ধির এক কর্মসূচিতে বক্তারা এ আহ্বান জানান।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে এবং পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও মান উন্নয়ন এবং দূষণ নিয়ন্ত্রণ’ শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক পারভেজ চৌধুরী, ঢাকা অঞ্চলের পরিচালক মো. ফেরদৌস আনোয়ার, সিভিল সার্জনের প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. জসীমউদ্দীন ভূঁইয়া এবং মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জেলার বিভিন্ন সিমেন্ট কারখানা, ইটভাটা, হাসপাতাল, টেক্সটাইল মিলসহ বিভিন্ন শিল্প ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অংশ নেন।

বক্তারা বলেন, শিল্পকারখানার বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না করা এবং বায়ু ও পানি দূষণ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। এসব দূষণ নিয়ন্ত্রণে পরিবেশগত বিধিবিধান যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, শুধু সরকারি উদ্যোগে পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। পরিবেশ রক্ষায় শিল্পপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও সাধারণ মানুষের দায়িত্বশীল অংশগ্রহণ প্রয়োজন। সচেতনতা বৃদ্ধি ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে টেকসই ও বাসযোগ্য মুন্সীগঞ্জ গড়ে তোলা সম্ভব।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঢাবিতে প্রাইভেট কারের ধাক্কায় পাঁচ শিক্ষার্থী আহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ ও মল চত্বর-সংলগ্ন গেটের সামনে প্রাইভেট কারের ধাক্কায় অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা...

গাঁজাসহ আটক, ছাত্রদলের সম্পাদককে বহিষ্কার

নেত্রকোনার মদনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আটক হওয়ার পর আব্দুল বারী হীরাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তিনি মদন পৌর ছাত্রদলের...

Related Articles

মোংলায় এক মাস ধরে পানির সংকট

  বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে প্রায় এক মাস ধরে...

লংমার্চ সফল করতে মুন্সীগঞ্জ জামায়াতের প্রস্তুতিমূলক সভা

  ঢাকা, খুলনা ও কুষ্টিয়ায় ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক...

শুক্রবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

গাছের শাখা-প্রশাখা কাটার জন্য শুক্রবার (১৬ অক্টোবর) রাজশাহী ও গোবিন্দগঞ্জের বিভিন্ন এলাকায়...

সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

খাগড়াছড়ির সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণে প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।...

;