Home জাতীয় অপরাধ সাতক্ষীরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

সাতক্ষীরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

Share
Share

সাতক্ষীরার দেবহাটায় ৮ বছরের এক শিশুকে দীর্ঘদিন ধরে দফায় দফায় ধর্ষণের অভিযোগ উঠেছে তারই পাশের বাড়ির এক বৃদ্ধের বিরুদ্ধে।

নিপীড়নের শিকার শিশুটি টাউন শ্রীপুর প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। তার বাড়ি দেবহাটা উপজেলার চর রহিমপুর গ্রামে।
শিশুটির মা ও প্রতিবেশীরা জানান, প্রতিবেশী মৃত মাদার গাজীর ছেলে মানিক গাজী (৬০) বিভিন্ন সময়ে সুযোগ বুঝে শিশুটিকে কয়েক দফায় ধর্ষণ করেছে। ঘটনাটি মঙ্গলবার সকালে এলাকায় জানাজানি হলে অভিযুক্তের পরিবার বাড়িতে তালা দিয়ে পালিয়ে যায়।

নির্যাতিত শিশুটিকে সকালেই সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক ডালিয়া আক্তার তার মেডিকেল পরীক্ষা সম্পন্ন করেন এবং ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেন চিকিৎসক মীর মাহফুজ আলম। শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

দেবহাটা থানার এসআই মফিজ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেছে এবং তথ্য সংগ্রহ করেছে। ভিকটিমের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে এবং অভিযুক্ত মানিক গাজীকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান ইরানের সর্বোচ্চ নেতা

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতি বা উত্তেজনা কমানোর প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। একটি...

গদি না ছাড়লে মাদুরোর দশা হবে, কিউবার প্রেসিডেন্টকে ট্রাম্প প্রশাসনের স্পষ্ট বার্তা

ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার কিউবায় সরকার পরিবর্তনের লক্ষ্য নিয়ে আক্রমণাত্মক অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের পক্ষ থেকে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল...

Related Articles

খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি

খুলনায় পারিবারিক প্রতিহিংসার এক নৃশংস বহিঃপ্রকাশ ঘটেছে। ঘরের ভেতর ঘুমন্ত অবস্থায় একই...

চাঁদপুরের এক গ্রামে আজ পালিত হচ্ছে ঈদ

সারাদেশে যখন নাড়ির টানে বাড়ি ফেরার উৎসবমুখর পরিবেশ এবং রোজার শেষ মুহূর্তের...

গ্রেটবৃটেন ইউকে এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান মো. আব্দুল মুহিত রাসেলের ঈদ শুভেচ্ছা

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সর্বস্তরের জনসাধারণসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে পবিত্র ঈদুল ফিতরের হৃদ্দিক...

৬৫ বছর পর কঙ্গোর প্রথম প্রধানমন্ত্রী লুমুম্বা হত্যার বিচার শুরু

আফ্রিকার কিংবদন্তি নেতা এবং কঙ্গোর প্রথম গণতান্ত্রিক প্রধানমন্ত্রী প্যাট্রিস লুমুম্বার নৃশংস হত্যাকাণ্ডের...