Home জাতীয় অপরাধ সাতক্ষীরায় গ্রেপ্তার ঝিনাইদহের খুশি হত্যা মামলার প্রধান আসামি
অপরাধআঞ্চলিক

সাতক্ষীরায় গ্রেপ্তার ঝিনাইদহের খুশি হত্যা মামলার প্রধান আসামি

Share
Share

 

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় অভিযান চালিয়ে ঝিনাইদহের আলোচিত আফিয়া আক্তার খুশি হত্যা মামলার প্রধান আসামি সাঈদ মেহেদীকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১০টা ২০ মিনিটে দেবহাটা উপজেলার পারুলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬-এর সিপিসি-৩ (যশোর) ও সিপিসি-১ (সাতক্ষীরা) ক্যাম্পের যৌথ দল ওই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার সাঈদ মেহেদী মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি। পরে তাঁকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, প্রায় দুই বছর আগে আফিয়া আক্তার খুশির সঙ্গে সাঈদ মেহেদীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাঁরা গোপনে বিয়ে করে ঝিনাইদহ শহরে বসবাস শুরু করেন। বিয়ের পর পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই বিরোধ হতো বলে অভিযোগ রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৩ মে সকালে ঝিনাইদহ শহরের বাসা থেকে আফিয়া আক্তার খুশির মরদেহ উদ্ধার করা হয়। ওই দিন সকাল ৭টার দিকে প্রতিবেশী বদর উদ্দিন মোল্যা ঘরের দরজা খোলা দেখে ভেতরে প্রবেশ করে তাঁকে বিছানার ওপর মৃত অবস্থায় দেখতে পান। পরে বাড়ির মালিকের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় খুশির বাবা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় সাঈদ মেহেদীকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন। দীর্ঘ অনুসন্ধানের পর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মালভিনাস ব্যানার প্রদর্শন: আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার তদন্ত চায় যুক্তরাজ্য

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২–১ গোলে হারিয়ে ফাইনালে ওঠার পর মালভিনাস (ফকল্যান্ড) দ্বীপপুঞ্জ নিয়ে দাবি-সংবলিত ব্যানার প্রদর্শন করায় আর্জেন্টিনা দলের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছে...

যবিপ্রবিতে বিশ্বকাপ খেলা প্রদর্শন নিয়ে ১০ শিক্ষার্থীকে শোকজ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়ামে পুনরায় বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা প্রদর্শনের দাবিতে কর্মসূচি পালন করায় ১০ শিক্ষার্থীকে...

Related Articles

একদিনে রাজধানীতে গ্রেপ্তার ৪৬৩, মামলা ৩৮

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৬৩ জনকে...

কমলাপুরে গ্রেপ্তার সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী তানিম রেজা বাপ্পি

রাজধানীর কমলাপুর এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত...

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে জাফনা কিংসের সহ-মালিক গ্রেপ্তার

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে জাফনা কিংসের সহ-মালিক গ্রেপ্তার ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে লঙ্কা প্রিমিয়ার...

মালভিনাস ব্যানার প্রদর্শন: আর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার তদন্ত চায় যুক্তরাজ্য

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২–১ গোলে হারিয়ে ফাইনালে ওঠার পর মালভিনাস (ফকল্যান্ড) দ্বীপপুঞ্জ...