Home বিনোদন বিশ্বকাপ জিতলেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন কুকুরেয়া
বিনোদন

বিশ্বকাপ জিতলেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন কুকুরেয়া

Share
Share

স্পেন বিশ্বকাপ জিতলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন দলের ডিফেন্ডার মার্ক কুকুরেয়া। তবে এটি যে অনেকটাই রসিকতার ছলে বলা, সেটিও তাঁর বক্তব্য থেকেই স্পষ্ট।

স্প্যানিশ গণমাধ্যম মভিস্টার প্লাস-এ প্রকাশিত এক ভিডিওতে কুকুরেয়া বলেন, ‘স্পেন যদি বিশ্বকাপ জেতে, তাহলে পরদিনই লুইস দে লা ফুয়েন্তেকে ফোন করে জাতীয় দল থেকে অবসরের কথা জানিয়ে দেব। ইউরো আর বিশ্বকাপ—দুটোই জিতে গেলে আর চাওয়ার কী থাকে!’

এর আগে আরেকটি সাক্ষাৎকারে কুকুরেয়া মজা করে বলেছিলেন, স্পেন বিশ্বকাপ জিতলে তিনি জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তের মুখের ট্যাটু করাবেন।

বর্তমানে ২৭ বছর বয়সী কুকুরেয়া ইউরো ২০২৪ জয়ের পর থেকে স্পেনের রক্ষণভাগের অন্যতম ভরসার নাম। ধারাবাহিক পারফরম্যান্সে কোচের আস্থা অর্জন করেছেন তিনি।

চলতি বিশ্বকাপেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন কুকুরেয়া। টুর্নামেন্টে এখন পর্যন্ত সাত ম্যাচে স্পেন মাত্র একটি গোল হজম করেছে, যেখানে রক্ষণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই ডিফেন্ডার।

বিশ্বকাপের ফাইনালে রোববার আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন। শিরোপা জিততে পারলে কুকুরেয়ার ‘অবসরের ঘোষণা’ কতটা বাস্তবায়ন হয়, সেটিই এখন দেখার বিষয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘নতুন’ কৌশলে এগোচ্ছেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে এটি কতটা কার্যকর?

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যপ্রাচ্যভিত্তিক সংঘাত ছয় মাস পেরিয়ে নতুন মোড় নিয়েছে। প্রায় এক মাসের বিরতির পর চলতি সপ্তাহে দুই দেশের মধ্যে ফের সরাসরি...

কুয়েটে ছাত্রদলের স্লোগান, রাজনীতিমুক্ত ক্যাম্পাসের পক্ষে কঠোর হুইপ বকুল

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২৩তম বর্ষপূর্তির অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের আগমনকে কেন্দ্র করে ছাত্রদল সমর্থিত একদল...

Related Articles

এশিয়ান গেমসে ক্রিকেট নিয়ে বিতর্ক, মূল দল না পাঠানোর ভাবনা বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

এশিয়ান গেমসে ক্রিকেট ইভেন্ট শুরুর আগেই খেলোয়াড়দের থাকা-খাওয়া, ড্রেসিংরুম ও মাঠের সুযোগ-সুবিধা...

প্রথম বাংলাদেশি হিসেবে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ৫১২ রানের জবাব দিতে নেমে চাপে পড়েছিল বাংলাদেশ...

ভারতকে বিশ্বকাপ উপহার দিতে চান ছেলে থেকে মেয়ে হওয়া অনয়া

লিঙ্গান্তরের পর অবশেষে ক্রিকেটে ফেরার আনুষ্ঠানিক অনুমতি পেয়েছেন অনয়া বাঙ্গার। ভারতের সাবেক...

হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, নেটদুনিয়ায় তুমুল আলোচনা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছেন...