Home জাতীয় সাগর-রুনি হত্যার আলামত পরীক্ষা করবে মার্কিন সংস্থা
জাতীয়

সাগর-রুনি হত্যার আলামত পরীক্ষা করবে মার্কিন সংস্থা

Share
Share

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে এবার মার্কিন একটি ডিএনএ সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। নষ্ট হওয়া আলামত পুনরায় বিশ্লেষণ করতেই এই উদ্যোগ নিয়েছে সরকার।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের শাল্লায় এক অনুষ্ঠানে অংশ নিয়ে এসব তথ্য জানান হত্যা মামলার আইনজীবী শিশির মনির। তিনি বলেন, পিবিআই ও সিআইডির সমন্বয়ে পাঁচ সদস্যের একটি যৌথ টাস্কফোর্স গঠন করা হয়েছে। হাইকোর্টের নির্দেশে আগামী ৪ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
তদন্তে বেশ অগ্রগতি হয়েছে জানিয়ে শিশির মনির বলেন, জেলে থাকা ব্যক্তিদের জবানবন্দি নেওয়া হয়েছে। পাশাপাশি আগে দায়িত্বে থাকা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফলে তদন্ত সন্তোষজনক পর্যায়ে রয়েছে বলে জানান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এই আইনজীবী।
এর আগে, ব্যক্তিগত উদ্যোগে ১৭টি স্কুল ও মাদরাসার দুই শতাধিক শিক্ষার্থীকে মাসিক মেধাবৃত্তি প্রদান এবং ১০ জন অসহায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার বিতরণ করেন তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কন্যাকে ৪ ও ভাইঝিকে টানা ৭ বছর ধরে যৌন নির্যাতন করেছে এক ব্যক্তি

গুজরাটের রাজকোটে এক পৈশাচিক ঘটনার খবর সামনে এসেছে। নিজের ১৯ বছর বয়সী কন্যাকে টানা ৪ বছর এবং ১৭ বছর বয়সী ভাইঝিকে টানা ৭...

আপনি কি জানেন, এপস্টাইন নথিতে রয়েছে বিল গেটসসহ একাধিক প্রভাবশালীর নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনকে ঘিরে চলমান আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি বিপুল পরিমাণ নথিপত্রের আরও একটি অংশ প্রকাশ করেছে।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...