Home আঞ্চলিক সহকারী শিক্ষক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
আঞ্চলিক

সহকারী শিক্ষক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

Share
Share


বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, রেজিঃ নং এস-১২০৬৮, সিলেট জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) সিলেটের একটি অভিজাত হোটেলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সমিতির সিলেট জেলা শাখার সভাপতি প্রমথেশ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সিলেট বিভাগের বিভাগীয় উপ-পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম, সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ, সিলেট পিটিআইয়ের সুপারিন্টেনডেন্ট আবুল কাশেম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও এ কে এম রুহুল আমীন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিলেট বিভাগের শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ এবং ওসমানীনগর উপজেলা সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম।

এছাড়া বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় প্রচার সম্পাদক কল্যাণব্রত বিশ্বাস, জেলা কমিটির উপদেষ্টা মোহাম্মদ শামসুদ্দিন ও মো. নুরুল হক শামীম এবং মহানগর শাখার সাধারণ সম্পাদক রাশেদ নেওয়াজ।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির জেলা সভাপতি আব্দুর রব হাসনু ও সাধারণ সম্পাদক বিপ্লব পুরকায়স্ত, প্রধান শিক্ষক সমিতির জেলা সাধারণ সম্পাদক সুমন তালুকদার, প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন, প্রধান শিক্ষক মো. নুরুল আমীন, সিলেট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, ১১–২০ ফোরামের বিভাগীয় সভাপতি সৈয়দ মুন্তাকিম আলী, পে-স্কেল বাস্তবায়ন সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউর রহমান, জেলা সভাপতি মো. আবুল কালাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রমজান আলী, সিলেট পিটিআইয়ের সৈয়দ মোহাম্মদ আলী কবির এবং ডিপিইও কার্যালয়ের ইউডি নিত্যানন্দ গোপ ও আব্দুল মালেক।

এছাড়াও সহকারী শিক্ষক সমিতির জেলা শাখার সহ-সভাপতি আব্দুল আহাদ, মো. জিয়াউর রহমান, এস এম হাসিনা, মোহাম্মদ কবীর উদ্দিন, আব্দুল হালিম ও মো. আব্দুস শহীদ; সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাকারিয়া; সাংগঠনিক সম্পাদক মো. সামছুল ইসলাম; সিনিয়র সদস্য মো. বদরুল ইসলাম; সহ-সম্পাদক আব্দুস শুকুর, মোহাম্মদ মঞ্জুর কাদের ও জুলেখা বেগম; দপ্তর সম্পাদক মো. আবুল কাশেম; কাব-স্কাউট সম্পাদক জুনেদ আহমেদ; প্রচার সম্পাদক জুবায়ের আহমদ; ধর্মবিষয়ক সম্পাদক বিনীত চক্রবর্তী; ক্রীড়া সম্পাদক সুমন চন্দ্র দেব; সমাজকল্যাণ সম্পাদক ইসমাইল হোসেন; সহ-প্রচার সম্পাদক আবুল খায়ের; সহ-মিডিয়া বিষয়ক সম্পাদক শাহাব উদ্দিন এবং সহ-সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক রজত বিশ্বাস বক্তব্য রাখেন।

এ সময় গোলাপগঞ্জ উপজেলা উপদেষ্টা হানিফ আহমেদ, গোলাপগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মো. শরীফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, গোয়াইনঘাট উপজেলার আব্দুল হক, ওসমানীনগর উপজেলা সাংগঠনিক সম্পাদক ধন মিয়া, সবুজ চন্দ্র দেব, জালাল উদ্দিন, হাবিবা খানম, ছয়ফুল ইসলাম ও জুবেল আহমেদসহ বিভিন্ন উপজেলার শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন জেলা উপদেষ্টা মো. নুরুল হক শামীম।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে জামায়াতের ইফতারে উপস্থিত আ’লীগ নেতা

মৌলভীবাজারের জুড়ীতে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল সমালোচনা। বৃহস্পতিবার (৫ মার্চ)...

জামায়াত নেতার পাম্পে অভিযান, পানির ট্যাংকে অবৈধভাবে তেলের মজুত!

পাবনায় জামায়াত নেতা জাহাঙ্গীর আলম ওরফে আলম হাজীর অবৈধ তেল পাম্পে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে জ্বালানি তেল মজুত করার...

Related Articles

মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

রাজধানীর মিরপুর-২ এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাংলাদেশ ফায়ার...

জেলগেটে আওয়ামী লীগ নেতাকে মালা পরিয়ে বরণ করলেন বিএনপির এমপি

ফরিদপুরে কারাগার থেকে মুক্তি পাওয়া আওয়ামী লীগ নেতাকে জেলগেটে ফুলের মালা পরিয়ে...

বিশ্বনাথে দুই গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ, আহত অন্তত ৩০

সিলেটের বিশ্বনাথে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ব্যাপক...

২০ কুকুর হত্যা : ৩ জনের আড়াই বছরের কারাদণ্ড

রাজধানীর উত্তর যাত্রাবাড়ী ধলপুরের লিচুবাগান এলাকায় ২০টি কুকুর হত্যার দায়ে তিনজনকে পৃথক...