Home জাতীয় অপরাধ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজিতে গ্রেপ্তার তিনজন
অপরাধ

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজিতে গ্রেপ্তার তিনজন

Share
Share

রাজধানীর উত্তরায় সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এ এইচ এম নোমান রেজা, তানজিল হোসেন ও ফারিয়া আক্তার তমা নামের ওই তিনজনকে আটক করে পুলিশ। শুক্রবার আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাদের কাছ থেকে ৪ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, নোমান, তানজিল ও ফারিয়া মামলায় অব্যাহতি দেওয়ার নাম করে চাঁদা দাবি করছিলেন। তারা উত্তরা ১৩ নম্বর সেক্টরের ৬ নম্বর সড়কের এক বাসায় ঢুকে দেলোয়ার হোসেনকে ১০ লাখ টাকা চাঁদা দিতে বলেছিলেন। এর মধ্যে সাড়ে ৫ লাখ টাকা নেওয়া হয়। বাকি টাকা দেয়ার জন্য সময় বেঁধে চলে যান তারা।

উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলার ভিত্তিতে প্রথমে বিমানবন্দর থেকে নোমান রেজাকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী জসীম উদ্দিন এলাকা থেকে তানজিল ও ফারিয়াকে আটক করা হয়। উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক আবদুল মালেক খান জানিয়েছেন, তিনজনের বিরুদ্ধে মামলা চলছেই এবং তদন্ত চলছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সাভারে যুবককে জবাই করে হত্যা

ঢাকার সাভারে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ মার্চ) দুপুরে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের যাদুরচর এলাকার আনন্দনগর হাউজিংয়ের একটি প্লট থেকে...

ইরানের ইউরেনিয়াম দখলের জন্য অভিযানের কথা ভাবছেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের প্রায় ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম দখলে নিতে স্থল অভিযান চালানোর সম্ভাবনা খতিয়ে দেখছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...

Related Articles

বাঁশখালীতে অবৈধ বাঁধ নির্মাণে আওয়ামী লীগ নেতা দণ্ডিত

চেচুরিয়ার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খনন করা আদর্শ গ্রামের খালের দুইটি মুখ...

দেহ খণ্ড-বিখণ্ড করে রাখা হলো ফ্রিজে , প্রেমিকাকে বাড়িতে ডেকে এনে নৃশংস হত্যা

ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এক নৃশংস ও রোমহর্ষক হত্যাকাণ্ডের চিত্র প্রকাশ্যে এসেছে। ভারতীয়...

নেশার টাকার জন্য ২২ দিনের সন্তানের অঙ্গহানি: মা-বাবা আটক

দিনাজপুরের হিলিতে মাদকের টাকা জোগাড় করতে নিজের ২২ দিনের নবজাতকের হাত কেটে...

জামালপুরের বিভিন্ন স্থানে ২৪ ঘন্টায় ছয়জন শিশু ও নারী ধর্ষণের শিকার

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি)।জামালপুরে নারী ও শিশু নির্যাতন উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।...