Home আন্তর্জাতিক সড়ক দুর্ঘটনায় আহত নোরা ফাতেহি
আন্তর্জাতিকদুর্ঘটনাবিনোদন

সড়ক দুর্ঘটনায় আহত নোরা ফাতেহি

Share
Share

মুম্বাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বলিউড সেনসেশন নোরা ফাতেহি। মার্কিন জনপ্রিয় ডিজে ডেভিড গেটার কনসার্টে অংশ নিতে যাওয়ার পথে এক মদ্যপ গাড়িচালকের ধাক্কায় তিনি আহত হন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় নোরার মাথায় গুরুতর আঘাত লাগে, যা চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘কনকাশন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সানবার্ন ফেস্টিভ্যালে ডেভিড গেটার সঙ্গে পারফর্ম করার উদ্দেশ্যে অনুষ্ঠানস্থলের দিকে রওনা হয়েছিলেন নোরা। এ সময় হঠাৎ একটি দ্রুতগামী গাড়ি তার বহনকারী গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘাতক গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন।

দুর্ঘটনার পরপরই নোরাকে দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা করা হয়। চিকিৎসকরা জানান, সৌভাগ্যবশত তার শরীরে কোনো অভ্যন্তরীণ রক্তক্ষরণ বা বড় ধরনের আঘাত পাওয়া যায়নি। তবে মাথায় প্রচণ্ড আঘাতজনিত কারণে তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে শারীরিক অসুস্থতা ও চিকিৎসকদের সতর্কবার্তা সত্ত্বেও ভক্তদের হতাশ না করতে সানবার্ন ফেস্টিভ্যালে পারফর্ম করার সিদ্ধান্তে অটল রয়েছেন নোরা ফাতেহি। ওই কনসার্টে ডেভিড গেটা ও আমেরিকান গায়িকা সিয়ারার সঙ্গে তার নতুন আন্তর্জাতিক সিঙ্গেলের একটি ঝলক উপস্থাপনের কথা রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি নোরা ফাতেহির ক্যারিয়ারে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। প্রথম বলিউড অভিনেত্রী হিসেবে তিনি জনপ্রিয় মার্কিন টক শো ‘দ্য জিমি ফ্যালন শো’-তে অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেন। জ্যামাইকান গায়িকা শেনসিয়ার সঙ্গে তার পারফরম্যান্সও প্রশংসিত হয়েছে।

মিউজিকের পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনেও ব্যস্ত সময় পার করছেন নোরা। তাকে দেখা যাবে দক্ষিণী সিনেমা ‘কাঞ্চনা ৪’ ও ‘কেডি: দ্য ডেভিল’-এ। এছাড়া চলতি বছরে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘বি হ্যাপি’, ‘উফ ইয়ে সিয়াপা’ এবং ইশান খাট্টারের বিপরীতে ওয়েব সিরিজ ‘দ্য রয়্যালস’।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহারে স্পেনের নিষেধাজ্ঞা

ইরানের ভূখণ্ডে হামলায় নিয়োজিত যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে স্পেন। এর মধ্য দিয়ে চলমান ইরান যুদ্ধ ইস্যুতে ইউরোপের দেশগুলোর মধ্যে...

জ্বালানি সংকটে নড়বড়ে ইউরোপ, ব্যতিক্রমী স্থিতিশীল স্পেন

গত চার বছরে ইউরোপ একাধিক জ্বালানি ধাক্কার মুখে পড়েছে, যার সূচনা হয় ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর। এই যুদ্ধ ইউরোপের জ্বালানি বাজারে...

Related Articles

দাউদকান্দিতে মেলা থেকে ফেরার পথে বাস-অটোরিকশা সংঘর্ষ: নিহত ২

কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় দুই অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১...

এখনো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ক্ষমতা ইরানের আছে: নেতানিয়াহু

আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ইরানের সামরিক সক্ষমতা নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী...

সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতির ভয়াবহ প্রভাব পড়ছে প্রবাসী বাংলাদেশিদের ওপর। সর্বশেষ পাওয়া...

শক্তিশালী মার্কিন বাহিনী কেন থামাতে পারছে না ইরান যুদ্ধ

যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক বাহিনী থাকা সত্ত্বেও ইরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষ...