Home আঞ্চলিক শেরপুরে পুকুর থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

শেরপুরে পুকুর থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

Share
Share

শেরপুর পৌর শহরের সজবরখিলা এলাকায় একটি পুকুর থেকে আব্দুল মোতালেব (৬৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পান।

নিহত আব্দুল মোতালেব শেরপুর সদর উপজেলার গোপালবাড়ী গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। স্থানীয়ভাবে তিনি একজন মুদি ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয়রা জানান, বিকেলের দিকে সজবরখিলার হরিজন পল্লীর পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় একজনের মরদেহ দেখতে পান তারা। পরে বিষয়টি পরিবারকে জানানো হয়। পরিবারের সদস্যরা গিয়ে মরদেহ শনাক্ত করেন এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে শেরপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে হেফাজতে নেয়। পরে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু বলা যাচ্ছে না। “ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

তিনি আরও জানান, “মরদেহে স্পষ্ট আঘাতের চিহ্ন না থাকলেও তদন্তের স্বার্থে আমরা সব দিক বিবেচনা করছি। পরিবারের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি।”

স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, “মোতালেব সাহেব খুবই শান্ত-ভদ্র মানুষ ছিলেন। হঠাৎ এভাবে তার মরদেহ পাওয়া আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছে।” নিহতের ছেলে মো. কামরুল ইসলাম জানান, তার বাবা কোনো শত্রুতা বা বিরোধে জড়িত ছিলেন না। “তিনি নিয়মিত দোকানে যেতেন, কারও সঙ্গে শত্রুতা ছিল না।

পুলিশ জানায়, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ১৭ স্থাপনা ক্ষতিগ্রস্ত: নিউইয়র্ক টাইমস

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ১৭টি সামরিক ও অবকাঠামোগত স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম...

কাতারে ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান

ইরান উপসাগরীয় দেশ কাতারে নতুন করে ৯টি ব্যালিস্টিক মিসাইল এবং কয়েকটি ড্রোন নিক্ষেপ করেছে বলে কাতারের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছে। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তিনি...

Related Articles

সিলেটের দাবি পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সিলেটের মানুষের দীর্ঘদিনের বিভিন্ন উন্নয়ন দাবির বিষয়ে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে...

ঈদ উপলক্ষে সিসিক পরিচ্ছন্নতাকর্মীদের ৪১ লাখ টাকা অনুদান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত পরিচ্ছন্নতাকর্মীদের জন্য...

৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ , সবাই বিএনপির

দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নতুন নিয়োগপ্রাপ্ত সবাই...

দেশবাসীকে লাইলাতুল কদরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের লাইলাতুল কদরের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...