শুভ জন্মাষ্টমী উপলক্ষে শেরপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা, শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপন, জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক জিতেন্দ্র চন্দ্র মজুমদার, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন ঘোষ এবং শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ।
অনুষ্ঠানে পূজা উদযাপন ফ্রন্ট ও পুরোহিত কল্যাণ ফ্রন্টের জেলা, শহর ও থানা পর্যায়ের নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাটি শেরপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকেরা বলেন, ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা এবং পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের পরিবেশ বজায় রাখাই এ আয়োজনের উদ্দেশ্য।
Leave a comment