Home জাতীয় শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে দুই অ্যাপ বন্ধের উদ্যোগ
জাতীয়রাজনীতি

শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে দুই অ্যাপ বন্ধের উদ্যোগ

Share
Share

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দলীয় নেতা-কর্মীদের অনলাইন যোগাযোগ রুখতে জনপ্রিয় দুটি অ্যাপ টেলিগ্রাম ও বোটিম নিয়ন্ত্রণ বা বন্ধের উদ্যোগ নিচ্ছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ প্রস্তাব ওঠে।
প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর অ্যাপ দুটি বন্ধ করে দেওয়া হতে পারে। আপাতত রাতে এসব অ্যাপের গতি কমিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনায় আছে।

কোর কমিটির বৈঠকে জানানো হয়, সম্প্রতি ঢাকায় ঝটিকা মিছিল থেকে গ্রেফতার হওয়া ২৪৪ জনের মধ্যে দেড় শতাধিক টেলিগ্রাম ও বোটিম ব্যবহার করে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখতেন। আইনশৃঙ্খলা বাহিনী তাদের মোবাইল জব্দ করে এ তথ্য পেয়েছে।

দুটি গোয়েন্দা সংস্থা বৈঠকে জানায়, সারাদেশে ইন্টারনেটভিত্তিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংগঠিত করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারেন।

সভায় সিদ্ধান্ত হয়, একজন ব্যক্তির সর্বোচ্চ পাঁচটি সিম ব্যবহার করতে পারবেন। ডিসেম্বর থেকে এ নিয়ম কার্যকর হবে। এছাড়া আলোচনায় উঠে আসে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতারের পর দ্রুত জামিন পাওয়া প্রসঙ্গ। কর্মকর্তারা অভিযোগ করেন, জেলা পর্যায়ের পাবলিক প্রসিকিউটর, আইনজীবী সমিতি ও রাজনৈতিক নেতারা এ প্রক্রিয়ায় ভূমিকা রাখছেন। সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতারদের জামিনে বিশেষ সতর্কতা অবলম্বনের সিদ্ধান্ত হয়।

তবে মানবাধিকারকর্মী নূর খান মনে করেন, জামিন পাওয়া মানুষের অধিকার। অনেক সাধারণ মানুষ হয়রানিমূলক মামলায় গ্রেফতার হয়েছেন, তাই স্বাভাবিকভাবেই তারা জামিন পাবেন। সভায় আরও আলোচনা হয় শারদীয় দুর্গাপূজা, ছাত্র সংসদ নির্বাচন ও মিয়ানমার পরিস্থিতি নিয়ে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসংখ্যা বাড়ানো হয়েছে। গুজব ছড়ানো বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদে উত্তেজনা, প্রতিবাদ জানিয়ে বিরোধী দলের ওয়াক আউট

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে সংসদ কক্ষে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। বিরোধী দলের সদস্যরা প্রথমে বিক্ষোভ ও প্রতিবাদ জানান...

কারচুপির অভিযোগে হাইকোর্টে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের...

Related Articles

দেশবাসীকে লাইলাতুল কদরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের লাইলাতুল কদরের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...

টিসিবির পণ্য না পাওয়া সেই বৃদ্ধার ঘরে প্রধানমন্ত্রীর উপহার

টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পণ্য না পেয়ে...

আড়ং শোরুমে শপিং ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য রুমিন ফারহানা

রাজধানীর আড়ং শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সাবেক উপদেষ্টার তীব্র বিরোধিতা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সস্তায় মাংস, পোলট্রি ও অন্যান্য প্রাণিজ পণ্য আমদানির চুক্তির তীব্র...