Home জাতীয় অপরাধ শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে ব্যবস্থা নেওয়া হবে
অপরাধআইন-বিচারআন্তর্জাতিকজাতীয়

শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে ব্যবস্থা নেওয়া হবে

Share
Share

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার নতুন করে উদ্যোগ নেবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ভারতে অবস্থানরত পলাতক এই আসামিকে ফেরাতে প্রয়োজনীয় আইনগত ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে।

গত বছরের ১৭ নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল। রায় ঘোষণার ৫৭ দিনের মাথায় ৪৫৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় অনলাইনে প্রকাশ করা হয়। সেই রায়ে শেখ হাসিনার পাশাপাশি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং তাদের সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়।

প্রসঙ্গত,২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে চলে যান। পরবর্তী সময়ে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। সর্বশেষ ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে বিএনপি জোট সরকার গঠন করে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যশোরে ১৫ লাখ টাকার চুক্তিতে বিএনপি নেতাকে হত্যা

যশোরের শংকরপুরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলায় জড়িত থাকার অভিযোগে মনিরুল ইসলাম নামে এক আসামিকে...

ইকরার মৃত্যুর ঘটনায় আলভী ও তিথির বিরুদ্ধে মামলা

স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর ঘটনায় তার স্বামী, ছোটপর্দার অভিনেতা জাহের আলভী এবং অভিনেত্রী ইফফাত আরা তিথি-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের...

Related Articles

রামপুরায় কার্নিশে থাকা তরুণকে গুলি, রায় না দিতে আবেদন প্রসিকিউশনের 

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা এক...

খামেনির উত্তরসূরিকেও হত্যা করা হবে: ইসরায়েল

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি–এর পর যিনি নেতৃত্বে আসবেন, তাকেও লক্ষ্যবস্তু...

কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও বিস্তৃত রূপ নিয়েছে। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক...

জীবনের শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্রের বিপক্ষে ছিলেন খামেনি: ইরান

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ–এর ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ সংক্রান্ত বক্তব্য সরাসরি নাকচ করেছে...