Home রাজনীতি শাহবাগে ছাত্রদল-ছাত্রশিবির মুখোমুখি, থানার ভেতর মুসাদ্দিকের ওপর হামলা
রাজনীতি

শাহবাগে ছাত্রদল-ছাত্রশিবির মুখোমুখি, থানার ভেতর মুসাদ্দিকের ওপর হামলা

Share
Share

শাহবাগ থানায় ছাত্রদল-ছাত্রশিবিরের ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। এক পর্যায়ে থানার ভেতর ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিকের ওপর হামলার ঘটনা ঘটে। থানার ভেতরে ঢাকসুর আরেক নেতা এ বি জুবায়েরও আটকা পড়েছেন।

ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি ও জাইমা রহমানকে কটূক্তির প্রতিবাদে সন্ধ্যায় শাহবাগে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। এক পর্যায়ে এ বি জুবায়ের ও মুসাদ্দিকের নেতৃত্বে ছাত্রশিবিরের কর্মীরা ঘটনাস্থলে গেলে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। হামলার মুখে থানার ভেতরে আশ্রয় নেন ডাকসু নেতা মুসাদ্দিক ও জুবায়ের।

ডাকসুর শিবির প্যানেলের প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ ও মাস্টারদা সূর্যসেন হলের কার্যনির্বাহী সদস্য সাইয়েদুজ্জামান আলভিও শাহবাগ থানার ভেতরে রয়েছেন। বাইরে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

এর আগে গতকাল বুধবার ডাকসু নেতা মুসাদ্দিক ছাত্রদল নেতার বিরুদ্ধে হেনস্তা ও হুমকি দেওয়ার অভিযোগ করেন। তিনি ছাত্রদল নেতা মো. আলাউদ্দিন ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ করেন, অকথ্য ভাষায় গালিগালাজ এবং দাঁত ফেলে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে তাকে।

ঢাবির প্রক্টর অফিসের সামনে সংবাদ সম্মেলনে মুসাদ্দিক আলী ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, বুধবার বেলা ১টা ২৫ মিনিট থেকে ১টা ৩৫ মিনিটের মধ্যে কলা ভবনের পেছনের ফটকের সামনে ক্লাসে যাওয়ার পথে আলাউদ্দিনসহ আরো কয়েকজন তার পথ রোধ করেন। পথ রোধ করে দাঁড়ালে আমি জিজ্ঞেস করি যে কী হইছে ভাই? আপনি কে? আমি তাকে চিনতে পারছিলাম না।

সে আমাকে প্রথমেই বলে, তুই আমাকে চিনতে পারতেছিস না? এরপর অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বলে আমার দাঁত ফেলে দেবে।ডাকসুর সাহিত্য সম্পাদক আরো অভিযোগ করেছিলেন, আলাউদ্দিন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এক পর্যায়ে মারতে যান। এ সময় সঙ্গীরা তাকে সরিয়ে নিলেও বারবার তেড়ে এসে হামলার চেষ্টা করেন এবং যাওয়ার সময় হুমকি দেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধি...

পাবনায় পৃথক ঘটনায় গুলি ও ছুরিকাঘাতে দুজন নিহত

পাবনা শহরে পৃথক দুটি ঘটনায় এক ব্যক্তিকে গুলি করে এবং এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সোমবার বিকেল ও সন্ধ্যায় পাবনা পৌর...

Related Articles

আমি ক্ষমতা চাই না, কিন্তু জনগণের প্রতি আমার দায়িত্ব অস্বীকার করতে পারি না: শেখ হাসিনা

ভারতের বাংলা দৈনিক এই সময়-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা...

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের কেউ ব্যক্তিগতভাবে দাঁড়ালে বাধা নেই:প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের কেউ দলীয় পরিচয়ের বাইরে ব্যক্তি হিসেবে...

বিয়ের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২ ছাত্রলীগ নেতা

চট্টগ্রামের বোয়ালখালীতে বিয়ের অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের দুই...

মুরাদনগরে কওমি তরুণ ওলামা পরিষদের মাদকবিরোধী সচেতনতামূলক সভা

মো. ইয়াসিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদক, জুয়া, ধর্ষণ, সন্ত্রাস, কিশোর গ্যাংসহ...