Home Uncategorized শাহজালাল বিমানবন্দরে বিদেশি নারীর লাগেজ থেকে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ
Uncategorized

শাহজালাল বিমানবন্দরে বিদেশি নারীর লাগেজ থেকে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ

Share
Share

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিদেশি নারী যাত্রীর লাগেজ থেকে প্রায় ১৩০ কোটি টাকার কোকেন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। সোমবার (২৫ আগস্ট) রাত আড়াইটার দিকে দোহা থেকে আসা কাতার এয়ারওয়েজের ফ্লাইট (QR638) থেকে নামার পর এই অভিযান চালানো হয়।

কাস্টমস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নজরদারি বাড়ানো হয়। এ সময় যাত্রী ‘কারেন পেটুলা স্টাফেলকে’ শনাক্ত করে তার লাগেজ তল্লাশি করা হয়। স্ক্যান করার পর তিনটি প্লাস্টিকের জার পাওয়া যায়। জারের ভেতর থেকে ২২টি ডিম্বাকৃতির প্যাকেট উদ্ধার করা হয়, যেগুলোতে মোট ৮ দশমিক ৬৬ কেজি কোকেন ছিল।

কাস্টমস কর্মকর্তারা জানান, গায়ানার নাগরিক ওই যাত্রীর পাসপোর্ট নম্বর R1165532 এবং বোর্ডিং পাস নম্বর 7IBAHK। অভিযানের সময় বিমানবন্দর থানা পুলিশসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ঘটনায় মাদক চোরাচালানের অভিযোগে ফৌজদারি আইন ও কাস্টমস আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। কর্মকর্তারা বলছেন, তাদের তৎপরতায় বিদেশ থেকে দেশে বিপুল পরিমাণ কোকেন প্রবেশের চেষ্টা ব্যর্থ হলো।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কাতারে ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান

ইরান উপসাগরীয় দেশ কাতারে নতুন করে ৯টি ব্যালিস্টিক মিসাইল এবং কয়েকটি ড্রোন নিক্ষেপ করেছে বলে কাতারের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছে। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তিনি...

এফবিআইয়ের সতর্কবার্তা: ক্যালিফোর্নিয়ায় ড্রোন হামলা চালাতে পারে ইরান

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সম্ভাব্য ড্রোন হামলার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, সংস্থাটির একটি স্মারকলিপিতে...

Related Articles

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: প্রাইজমানি ঘোষণা, চ্যাম্পিয়ন ভারত পেল সর্বোচ্চ অর্থ

বহুল আলোচিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি বণ্টনের ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল...

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছে নেতানিয়াহুর ভাই , স্কট রিটারের দাবি

ইরানের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছোট ভাই ইদ্দো...

আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, ভাতা পাবেন ৩৭,৫৬৭ জন

নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে...

গাড়িতে তেল কম দেওয়ায় পাম্প কর্মচারীকে পিস্তল উঁচিয়ে হুমকি

রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় একটি ফুয়েল পাম্পে অতিরিক্ত জ্বালানি না দেওয়ায় উত্তেজনাকর...