Home আন্তর্জাতিক শাকিব খানের ‘প্রিন্স’-এ নায়িকা হানিয়া আমির?
আন্তর্জাতিকচলচ্চিত্রজাতীয়বিনোদন

শাকিব খানের ‘প্রিন্স’-এ নায়িকা হানিয়া আমির?

Share
Share

বাংলা সিনেমার সুপারস্টার শাকিব খানের হাতে একাধিক সিনেমার কাজ থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন তার নতুন ছবি ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। গেল ২২ আগস্ট ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা আসার পর থেকেই ভক্তদের কৌতূহল— কে হবেন শাকিব খানের নায়িকা?

সর্বশেষ খবর, এ ছবিতে শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে। সিনেমা সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, প্রথমে শাকিবের নায়িকা হিসেবে ইধিকা পালকে ভাবা হলেও পরবর্তীতে হানিয়া আমিরকে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ইতোমধ্যে তার সঙ্গে প্রাথমিক যোগাযোগও করা হয়েছে।

সূত্র বলছে, আগামী দিনে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে ঢাকায় আসবেন হানিয়া আমির। সেই সময়েই ‘প্রিন্স’ নিয়ে নির্মাতা ও প্রযোজকদের সঙ্গে চূড়ান্ত আলোচনা হওয়ার কথা।
এক ছবিতে তিন নায়িকা
পরিচালক আবু হায়াত মাহমুদ জানান, সিনেমাটিতে মোট তিনজন নায়িকা থাকবেন। এর মধ্যে দুজন প্রমিনেন্ট নায়িকা আর একজন নতুন মুখকে লঞ্চ করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন—“আমরা চাইছি একজন নতুন নায়িকাকে ‘প্রিন্স’ দিয়ে ডেবিউ করাতে। এতে দর্শক নতুন মুখ দেখার সুযোগ পাবেন, আর ইন্ডাস্ট্রিও পাবে নতুন আর্টিস্ট।”

আন্তর্জাতিক প্রযোজনা ও মুক্তির পরিকল্পনা
‘প্রিন্স’ পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ। ক্রিয়েটিভ ল্যান্ড-এর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন শিরিন সুলতানা। ক্রিয়েটিভ ল্যান্ড ছাড়াও ছবিটিতে যুক্ত হয়েছে চীনের একটি প্রযোজনা প্রতিষ্ঠান। রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা। মেজবাহ উদ্দিন সুমনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গুলশানে পথচারীকে মারধরের অভিযোগ: মডেল মনিকা কবিরকে লিগ্যাল নোটিশ

  ঢাকার গুলশান এলাকায় এক পথচারীকে মারধরের অভিযোগে আলোচনায় আসা রুশ-বাংলা মডেল মনিকা কবিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১১...

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: প্রাইজমানি ঘোষণা, চ্যাম্পিয়ন ভারত পেল সর্বোচ্চ অর্থ

বহুল আলোচিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি বণ্টনের ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপে অংশ নেওয়া মোট ২০টি দলের মধ্যে ১ কোটি ১২...

Related Articles

প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে, আতঙ্কে ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত প্রতিরোধী ক্ষেপণাস্ত্র বা ‘ইন্টারসেপ্টর’...

আলি শামখানিকে অশ্রুসিক্ত বিদায় জানালেন ইরানিরা

ইরানের রাজনৈতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিত্ব ও প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির...

ইরাকে সামরিক বিমান দুর্ঘটনা: নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ

ইরাকের পশ্চিমাঞ্চলে সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ছয় মার্কিন সেনার পরিচয় প্রকাশ করেছে...

ইরান যুদ্ধ নিয়ে নীরব জেডি ভ্যান্স: ট্রাম্প প্রশাসনের ভেতরে মতপার্থক্যের ইঙ্গিত?

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতি যখন উত্তপ্ত, তখন মার্কিন ভাইস...