Home আন্তর্জাতিক শরীয়তপুরে আওয়ামী লীগ নেতা জাহিদের বাড়িতে ডিম নিক্ষেপে
আন্তর্জাতিকজাতীয়রাজনীতি

শরীয়তপুরে আওয়ামী লীগ নেতা জাহিদের বাড়িতে ডিম নিক্ষেপে

Share
Share

যুক্তরাষ্ট্রে বিরোধী রাজনৈতিক নেতাদের ওপর ডিম নিক্ষেপের ঘটনার জেরে এবার তার পাল্টা প্রতিক্রিয়া দেখা দিয়েছে দেশে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের তেলিপাড়া গ্রামে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের দেশের বাড়িতে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় এনসিপি নেতাকর্মী ও ছাত্র-জনতা ডিম নিক্ষেপ করে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছানোর পর জেএফকে বিমানবন্দরের বাইরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও সামাজিক কর্মী তাসনিম জারাকে লক্ষ্য করে ডিম ছোড়ে আওয়ামী লীগপন্থী বিক্ষোভকারীরা। ওই ঘটনার সঙ্গে জাহিদ হাসানের নাম জড়িয়ে পড়ায় দেশে তার বাড়িকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।

শরীয়তপুর জেলা এনসিপির সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিনের নেতৃত্বে বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে জাহিদের বাড়ির সামনে জড়ো হয়ে ফটক ও দেয়ালে ডিম ছুড়ে ক্ষোভ প্রকাশ করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, “যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের সফরসঙ্গী ও বিরোধী দলের নেতাদের ওপর পরিকল্পিতভাবে ডিম নিক্ষেপ করেছে জাহিদ হাসান ও তার লোকজন। এর প্রতিবাদে আমরা প্রতীকীভাবে তার গ্রামের বাড়িতে ডিম ছুড়ে প্রতিবাদ জানিয়েছি।”

তবে বিষয়টিকে ঘিরে এনসিপির ভেতরেই মতভেদ দেখা দিয়েছে। জেলা যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার বলেন, “আসলে কারা ডিম ছুড়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আমাদের সংগঠনের পক্ষ থেকে কোনো বাড়িতে হামলার পরিকল্পনা ছিল না। আমরা রাজপথে থেকেই প্রতিবাদ জানাবো।”

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত বলেন, “ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় আছে।”

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বিদেশে সংঘটিত আন্দোলন ও বিক্ষোভ এখন সরাসরি দেশের অভ্যন্তরেও প্রভাব ফেলছে, যা সামনের দিনগুলোতে আরও রাজনৈতিক অস্থিরতা ডেকে আনতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সন্তানের সামনে মাকে ধ*র্ষ*ণ, বিচার না পেয়ে গাড়ির নিচে ঝাঁপ

  গাজীপুরের শ্রীপুরে দুই শিশুসন্তানের সামনে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন এক নারী। ঘটনার বিচার ও প্রতিকার না পাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দুই...

তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

  রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর পূর্ব...

Related Articles

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে হঠাৎ বুকে ব্যথা, হাসপাতালে সিআইডি কর্মকর্তার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় সিআইডি কার্যালয়ে দায়িত্ব পালনকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মো. ফখরুল ইসলাম...

কুষ্টিয়ায় যৌতুকের প্রতিবাদ করায় বৃদ্ধ নানাকে রড-লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিশুসন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার...

রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য...

‘হাসনাতরা আগে চড়তো সাইকেলে, গণঅভ্যুত্থানের পর চড়ে প্রাডো গাড়িতে’: হামিম

গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও তাঁর...

;