Home আন্তর্জাতিক জীবনে প্রথম জাতীয় পুরস্কার পেলেন ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান
আন্তর্জাতিকচলচ্চিত্রবিনোদন

জীবনে প্রথম জাতীয় পুরস্কার পেলেন ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান

Share
Share

বলিউডের কিংবদন্তি শাহরুখ খান অবশেষে জীবনের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিল্লির বিজ্ঞানভবনে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে সেরা অভিনেতা হিসেবে সম্মানিত করেন।

শাহরুখ এই পুরস্কার অর্জন করেছেন দক্ষিণী নির্মাতা অ্যাটলির ব্লকবাস্টার সিনেমা ‘জওয়ান’-এ অসাধারণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ। পুরস্কার গ্রহণকালে তার পরনে ছিল কালো বন্ধ-গলা শেরওয়ানি এবং চোখে রোদচশমা। জানা গেছে, পোল্যান্ডে চলমান ‘কিং’ সিনেমার কাজ স্থগিত রেখে জাতীয় পুরস্কার গ্রহণের জন্য শাহরুখ দিল্লিতে আসেন।

আগস্টে প্রকাশিত তালিকায় সেরা অভিনেতা হিসেবে ‘টুয়েলভথ ফেল’ সিনেমার জন্য যৌথভাবে পুরস্কৃত হয়েছেন বিক্রান্ত মাসিও। অন্যদিকে, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন রানি মুখার্জি। এবারের দাদাসাহেব ফালকে সম্মান ভূষিত হয়েছেন দক্ষিণী মহাতারকা মোহনলাল।

শাহরুখ খানের দীর্ঘ ক্যারিয়ারে বহু বক্স অফিস সাফল্য, অসংখ্য পুরস্কার এবং সমাদর থাকলেও জাতীয় পুরস্কারের অভাবে তাঁর অভিনয়জীবনে একটি ‘অপূর্ণতা’ ধরা দিয়েছিল। এবার সেই আক্ষেপও ঘুচেছে, এবং বলিউডের ‘বাদশাহ’ হিসেবে তাঁর অবস্থান আরও শক্তিশালী হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সন্তানের সামনে মাকে ধ*র্ষ*ণ, বিচার না পেয়ে গাড়ির নিচে ঝাঁপ

  গাজীপুরের শ্রীপুরে দুই শিশুসন্তানের সামনে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন এক নারী। ঘটনার বিচার ও প্রতিকার না পাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দুই...

তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

  রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর পূর্ব...

Related Articles

হত্যার পর সেপটিক ট্যাংকের পাশে মাটিচাপা দিয়ে সবজি চারা রোপণ, আদালতে চার্জশিট জমা

জমিজমা ও পারিবারিক দ্বন্দ্বের জেরে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি নারী রেহানা পারভীনকে শ্বাসরোধে...

ভারতে স্বামীর লাশ নিয়ে ৮ দিন হাসপাতালে হেনস্তার শিকার বাংলাদেশি নারী

ভারতে চিকিৎসা করাতে গিয়ে স্বামীর অকাল মৃত্যুর পর প্রদেয় বিল পরিশোধের অজুহাতে...

চকলেট দেওয়ার কথা বলে কর্মীদের নিউ আইফোন উপহার দিলেন দুবাইয়ের নারী বস

কর্মীদের সাথে ছোট্ট একটি রসিকতা বা ‘প্র্যাঙ্ক’ করার উদ্দেশ্যে হাতে চকলেটের প্যাকেট...

গাজায় ৬ কোটি ১০ লাখ টন ধ্বংসস্তূপ: নিচে চাপা পড়ে আছে ১০ হাজার মরদেহ

অবিরাম ইসরায়েলি হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সমগ্র গাজা উপত্যকা। জাতিসংঘের হিসাব...

;