Home আঞ্চলিক লামায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা
আঞ্চলিকজাতীয়

লামায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা

Share
Share

বান্দরবান জেলার লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে ছেমন আরা বেগম (৩৫) নামে এক নারী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বসতঘরের আড়ার সঙ্গে কাপড় পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে পরিবার ও পুলিশ নিশ্চিত করেছে।

পরিবারের বরাতে জানা যায়, ঘটনার সময় ছেমন আরার স্বামী মো. ইউনুছ বাড়িতে ছিলেন না। তিনি বাইরে থেকে ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পান। প্রথমে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয় তাঁর। পরে তিনি জোর করে দরজা খুলে ঘরে প্রবেশ করলে স্ত্রীকে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। হতবিহ্বল হয়ে তিনি তাৎক্ষণিকভাবে প্রতিবেশীদের ডাকেন এবং লামা থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে লামা থানার ওসি তোফাজ্জল হোসেন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। একই সঙ্গে গজালিয়া পুলিশ ফাঁড়ির এসআই কাজল হালদার ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেন। সুরতহালে কোনো ধরনের আঘাতের চিহ্ন বা সন্দেহজনক বিষয় না পাওয়ায় এটি আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে নিশ্চিত হন তদন্তকারী কর্মকর্তা।

পুলিশ জানায়, ছেমন আরার স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পাওয়ার আবেদন করেন। যেহেতু ঘটনাস্থল ও সুরতহাল প্রতিবেদনে সন্দেহজনক কোনো তথ্য পাওয়া যায়নি, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে রাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ছেমন আরা বেগম ও তার স্বামী উভয়েরই দ্বিতীয় বিয়ে। ছয় মাস আগে ছেমন আরার এক মেয়ে পানিতে ডুবে মারা যায়। সন্তানের মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। পরিবারের দাবি, ওই ঘটনার পর থেকেই তিনি গভীর বিষণ্নতায় ভুগছিলেন, যা হয়তো তাঁর আত্মহত্যার সিদ্ধান্তে ভূমিকা রাখতে পারে।

এদিকে, স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখে মানসিকভাবে ভেঙে পড়েন স্বামী মো. ইউনুছ। ঘটনার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়লে আত্মীয়স্বজন তাঁকে উদ্ধার করে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন বলে পরিবার জানিয়েছে। এ ঘটনায় লামা থানা পুলিশ একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেট বিভাগের তিন জেলা পরিষদে বিএনপি নেতাদের প্রশাসক নিয়োগ

সিলেট বিভাগের তিনটি জেলা পরিষদে প্রশাসক হিসেবে বিএনপির তিন নেতাকে নিয়োগ দেওয়া হয়েছে। সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী...

অস্তিত্বহীন প্রতিষ্ঠানে অনুদান : সংস্কৃতি খাতে অনিয়মের অভিযোগ

বাংলাদেশের সংস্কৃতি খাতে সরকারি অনুদান বিতরণ নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে একটি অনুসন্ধান। অভিযোগ উঠেছে, সদ্য বিদায়ী সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার...

Related Articles

অচল ২০ যানবাহন মেরামত করে সচল করছে সিসিক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) গ্যারেজে দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে থাকা ২০টি...

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিকে স্নাতক পাস হতে হবে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা এডহক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ পেতে হলে...

ইউনূসের শাসন নিয়ে তীব্র সমালোচনা করলেন সাংবাদিক আনিস আলমগীর

সাংবাদিক আনিস আলমগীর বলেছেন, একদিন যদি ড. মুহাম্মদ ইউনূস উপলব্ধি করেন, তখন...

বিএনপিকে না মানলে ফ্যামিলি ও কৃষি কার্ড না পাওয়ার হুমকি : শানু

পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ আলম (শানু) বলেছেন, যারা বিএনপিকে মানবে...