Home আঞ্চলিক রাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: নোটে লেখা ছিল ‘মাফ করে দিও
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

রাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: নোটে লেখা ছিল ‘মাফ করে দিও

Share
Share

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী সোনিয়া সুলতানা তানিয়া (২০১৯-২০ শিক্ষাবর্ষ) ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে  বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বুধবার (১২ নভেম্বর) ভোরে বিশ্ববিদ্যালয়সংলগ্ন মির্জাপুরের ইসলাম টাওয়ারের একটি বাসায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আকতার বানু। তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে পৌঁছান।

অধ্যাপক আকতার বানু বলেন, “তানিয়া আমাদের খুব মেধাবী ছাত্রী ছিল। গতকালই তার ভাইভা পরীক্ষা ছিল এবং ভালোভাবেই দিয়েছে। কী কারণে এমন করল, বুঝে উঠতে পারছি না। একটি নোট পাওয়া গেছে, সেখানে শুধু লেখা ছিল— ‘মাফ করে দিও।’

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৬টার দিকে তানিয়ার কক্ষ থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে সহপাঠীরা দরজা ধাক্কা দিতে থাকেন। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান তারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্ত শুরু করে। মতিহার থানার পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে বলে জানা গেছে।
অধ্যাপক আকতার বানু বলেন,“পুলিশ সব প্রাথমিক প্রমাণ সংগ্রহ করেছে। আপাতত মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।”

তানিয়ার সহপাঠীরা জানান, তিনি হাসিখুশি প্রকৃতির ছিলেন। পড়াশোনায়ও মনোযোগী ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে কোনো ব্যক্তিগত বা মানসিক সমস্যায় ভুগছিলেন কি না, তা কেউ নিশ্চিত করতে পারেননি। বিশেষজ্ঞরা মনে করছেন, শিক্ষার্থীদের মানসিক চাপ, একাকিত্ব এবং প্রতিযোগিতার সংস্কৃতি তাদের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে। বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো পর্যাপ্ত কাউন্সেলিং সেবা না থাকায় অনেক শিক্ষার্থী হতাশায় ভুগলেও তা প্রকাশ করতে পারেন না।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে – শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, তা মোকাবিলা করতে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে।...

পিলখানা হত্যাকাণ্ডে শহীদ ও খালেদা জিয়ার রুহের মাগফিরাতে ছাত্রদলের ইফতার বিতরণ

সিলেটের জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নগরীর পাঠানঠুলা এলাকায় অর্ধশতাধিক ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ‘জাতীয়...

Related Articles

নিজের ব্যর্থতার কথা স্বীকার করলেন আসিফ নজরুল

সরকারে দায়িত্ব পালনকালে গণমাধ্যম প্রতিষ্ঠান প্রথম আলো ও দ্য ডেইলি স্টার-এর ওপর...

বিশ্বনাথে মরহুম পংকি খানের কবর জিয়ারত করলেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াসের ছোট ভাই

  সিলেটের বিশ্বনাথ উপজেলা-এ বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মরহুম পংকি খান ও উপজেলা...

কলকাতায় মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি

  ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ...

আজ জামায়াতের ইফতারে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক...