Home আঞ্চলিক রংপুর বিভাগীয় ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু
আঞ্চলিকজাতীয়

রংপুর বিভাগীয় ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু

Share
Share

রংপুর নগরীর আমাশু কুকরুল এলাকায় কয়েক লাখ মুসল্লির উপস্থিতিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী রংপুর বিভাগীয় ইজতেমা। প্রথম দিন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর পর্যন্ত বয়সজনিত ও ঠান্ডাজনিত জটিলতায় দুই মুসল্লির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন ইজতেমার মাঠের জিম্মাদার ইঞ্জিনিয়ার আবুল হোসেন।

মারা যাওয়া ব্যক্তিদের একজন রংপুরের পীরগঞ্জ উপজেলার সাঈদুর রহমান। অপরজন টাঙ্গাইল জেলার তারা মিয়া, যিনি ৪০ দিনের চিল্লা শেষে রংপুর এসে ইজতেমায় অংশ নিয়েছিলেন। তিনি ইজতেমা ময়দানে অসুস্থ হয়ে পড়লে কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয়। বাদ জোহর ইজতেমা মাঠেই তার জানাজা অনুষ্ঠিত হয়।

ইঞ্জিনিয়ার আবুল হোসেন জানান, ঠান্ডা ও বয়সজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে এবং জানাজা শেষে মরদেহ পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হবে।রংপুর মেট্রোপলিটন পুলিশের পরশুরাম থানার ওসি মাইদুল ইসলামও বিষয়টি নিশ্চিত করে বলেন, দুইজনই শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে স্বাভাবিক মৃত্যু বরণ করেছেন।

ইজতেমাকে কেন্দ্র করে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং মুসল্লিদের সহায়তায় মাঠে পর্যাপ্ত ব্যবস্থাও রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শুক্রবার সৌদি আরবসহ অধিকাংশ দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার অধিকাংশ দেশে পবিত্র রমজান মাসের ৩০টি রোজা পূর্ণ হতে যাচ্ছে। শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এসব দেশে...

যুক্তরাজ্যের কেন্টে আরও ছয়জনের মেনিনজাইটিস শনাক্ত, আক্রান্ত বেড়ে ২৭

যুক্তরাজ্যের কেন্ট অঞ্চলে মেনিনজাইটিস রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। নতুন করে আরও ছয়জনের দেহে মেনিনজাইটিস শনাক্ত হওয়ার পর নিশ্চিত ও সন্দেহভাজন রোগীর মোট...

Related Articles

একাত্তরের হত্যাযজ্ঞকে গণহত্যা স্বীকৃতির প্রস্তাব মার্কিন কংগ্রেসে

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যাযজ্ঞকে আনুষ্ঠানিকভাবে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি...

তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী...

হরমুজ প্রণালীতে আটকে থাকা বাংলাদেশি নাবিকদের ঈদ উদযাপন

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও পারস্য উপসাগরে আটকে থাকা বাংলাদেশি নাবিকরা শুক্রবার (২০ মার্চ)...

ঈদের দিনে ঢাকাসহ দেশে বৃষ্টির আভাস দিল আবহাওয়া

পবিত্র ঈদুল ফিতরের দিন শনিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে...