Home আন্তর্জাতিক যুদ্ধবিরতি ঘোষণার মধ্যেই ইরানের তেল শোধনাগারে হামলা
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ঘোষণার মধ্যেই ইরানের তেল শোধনাগারে হামলা

Share
Share

যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা না পেরোতেই ইরানের লাভান দ্বীপে অবস্থিত একটি তেল শোধনাগারে হামলার ঘটনা ঘটেছে। বুধবার স্থানীয় সময় সকালে এই হামলার খবর নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও দেশটির তেল মন্ত্রণালয়ের সংবাদ সংস্থা ‘শানা’। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ন্যাশনাল ইরানিয়ান অয়েল রিফাইনিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির তথ্য অনুযায়ী, বুধবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে ‘শত্রুপক্ষ’ এই হামলা চালায়। হামলার পরপরই শোধনাগারটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে শোধনাগারের কী পরিমাণ আর্থিক বা অবকাঠামোগত ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। বর্তমানে ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনা এবং এলাকা সুরক্ষিত রাখতে কাজ করছে।

উল্লেখ্য, যুদ্ধবিরতি ঘোষণার পরপরই এ হামলার ঘটনা ঘটলেও ইরান সরকার এখনো সরাসরি কাউকে দায়ী করেনি। সরকারি বিবৃতিতে ঘটনাটিকে ‘শত্রুপক্ষের আক্রমণ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে কারা এবং কোন দিক থেকে হামলাটি চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিগত এক মাসেরও বেশি সময় ইরানের সঙ্গে সংঘাতের পর বুধবার সকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দেন। এতে সম্মতি জানায় ইরান ও ইসরায়েল।

এ বিষয়ে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, যুদ্ধবিরতির শর্ত হিসেবে হরমুজ প্রণালি খুলে দিতে হবে ইরানকে। সেই সঙ্গে ইরানের ১০ দফা প্রস্তাবকে আলোচনার ভিত্তি হিসেবে বিবেচনার কথাও উল্লেখ করেন তিনি। এই দুই সপ্তাহ সময় চুক্তিটি চূড়ান্ত ও কার্যকর করার সুযোগ সৃষ্টি করবে বলেও আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।

যুদ্ধবিরতির ঘোষণায় সাধারণ মানুষের মধ্যে শান্তির আশা তৈরি হলেও কয়েক ঘণ্টার ব্যবধানে গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলার ঘটনা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টির আশঙ্কা জাগিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্ত্রীকে খুঁজতে ১৫ বছর ধরে সাগরে ডুব দিচ্ছেন জাপানি স্বামী

প্রতি মাসে দুবার ছোট একটি মাছ ধরার নৌকায় চড়ে উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে সাগরে যান ইয়াসুও তাকামাতসু। জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় মিয়াগি প্রিফেকচারের ওনাগাওয়া...

সীতাকুণ্ডে মাইক্রোবাস দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু, আহত ৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দিলে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও চারজন আহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর)...

Related Articles

‘ফাদার অব অল বোমস’ নামে নতুন অস্ত্র আনছে ইরান

ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ‘ফাদার অব অল...

গরুর দুধের প্রসাদ খেয়ে বিপত্তি, টিকা নিলেন ৪৫০ গ্রামবাসী

ভারতের উত্তর প্রদেশের গোরখপুর জেলার দুটি গ্রামের প্রায় ৪৫০ জন বাসিন্দাকে জলাতঙ্কের...

গুগলে ফোন করে আটলান্টিকের নাম বদলে ‘ট্রাম্প মহাসাগর’ রাখতে বলেছিলাম, ওরা রাজি হয়নি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তন করে নিজের...

তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে নিহত ১৬, আহত ৩২

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে ৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত...

;