Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত তিন পুলিশ, আহত দুই
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত তিন পুলিশ, আহত দুই

Share
Share

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ বন্দুক হামলায় তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। পাল্টা গুলিতে হামলাকারীও মারা গেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, নিহত ও আহত কর্মকর্তারা আগের দিন শুরু হওয়া এক পারিবারিক বিরোধের তদন্তে ঘটনাস্থলে যান। এ সময়ই তাদের ওপর হামলা হয়।

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার ক্রিস্টোফার প্যারিস সাংবাদিকদের জানান, এফবিআইয়ের সহায়তায় ইয়র্ক কাউন্টি জেলা অ্যাটর্নি অফিসের সঙ্গে যৌথ তদন্ত টিম গঠন করা হবে। তিনি বলেন, “পুলিশের সব ধরনের সরঞ্জাম এ ঘটনায় কাজে লাগানো হচ্ছে।”

এদিকে আহত দুই কর্মকর্তা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো নর্থ কডোরাস টাউনশিপে গিয়ে নিহত ও আহত কর্মকর্তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “এটা ইয়র্ক কাউন্টি ও পুরো পেনসিলভানিয়ার জন্য শোকাবহ ও বিধ্বংসী দিন।”

এ ঘটনা যুক্তরাষ্ট্রে চলতি বছরে পুলিশের ওপর বড় হামলার একটি। এর আগে গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় এক হাসপাতালে জিম্মি পরিস্থিতিতে গুলিবিনিময়ে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছিলেন।

হামলার পর আশপাশের সড়কগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং স্থানীয় একটি স্কুল ডিস্ট্রিক্ট শিক্ষার্থী ও কর্মীদের ভবনের ভেতরে অবস্থানের নির্দেশ দেয়। পরে বিকেলে সেই নির্দেশ তুলে নেওয়া হয়। মার্কিন অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশবিরোধী এ ধরনের সহিংসতাকে “সমাজের অভিশাপ” বলে উল্লেখ করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাগদাদে মার্কিন দূতাবাসে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। হামলার পর দূতাবাসের ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। স্থানীয়...

ইরান সংঘাতে প্রথমবার স্থলবাহিনী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো স্থলবাহিনী মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী জাপানের ওকিনাওয়া...

Related Articles

যুদ্ধবাজ ট্রাম্পকে নিন্দা জানিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানালেন পোপ লিও

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পোপ লিও। রোববার (১৫...

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সৌদি থেকে আমেরিকানদের ত্যাগের আহ্বান

সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে রিয়াদে অবস্থিত...

কয়েক সপ্তাহেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ হবে: মার্কিন জ্বালানি সচিব

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শিগগিরই শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন জ্বালানি...

নেতানিয়াহু নিহত

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে নতুন করে...