Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত: নিহত ৪
আন্তর্জাতিকদুর্ঘটনা

যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত: নিহত ৪

Share
Share

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে লুইসভিল মুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ইউপিএস ফ্লাইট ২৯৭৬ নামের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে চারজন নিহত এবং এগারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে গভর্নর অ্যান্ডি বেসিয়ার।

মঙ্গলবার (৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৫:১৫ মিনিটে বিমানটি হোনোলুলু উদ্দেশ্যে উড্ডয়ন করছিল। এতে তিনজন ক্রু সদস্য ছিলেন। বিমানটি উড্ডয়নের সময় একটি পাখায় আগুন ধরে যায়, এরপর তা মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। বিমান বিধ্বস্ত হওয়ার ফলে রানওয়ের পাশে শিল্পাঞ্চলের কয়েকটি ভবনেও আগুন ছড়িয়ে পড়ে।

স্থানীয় টেলিভিশন চ্যানেল ডব্লিউএলকেওয়াই-এর ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে এবং উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

একজন তদন্ত কর্মকর্তা জানান, বিমান বিধ্বস্ত হওয়ার আগে কোনো ইঞ্জিন আলাদা হয়ে পড়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। লুইসভিল বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।ইউপিএসের কার্গো সরবরাহ কার্যক্রমে বিঘ্ন ঘটেছে। এতে অ্যামাজন, ওয়ালমার্ট এবং যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের ডেলিভারিতেও প্রভাব পড়তে পারে। গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেন, নিহতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। উদ্ধারকর্মীরা এখনও ঘটনাস্থলে কাজ চালাচ্ছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...