Home জাতীয় অপরাধ মৌলভীবাজারে বড় ভাইকে কুপিয়ে হত্যার দায় স্বীকার ছোট ভাইয়ের
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

মৌলভীবাজারে বড় ভাইকে কুপিয়ে হত্যার দায় স্বীকার ছোট ভাইয়ের

Share
Share

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বড় ভাই আব্দুর রহিম রাফি (৩২) নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার দায় স্বীকার করেছেন তার ছোট ভাই আব্দুল করিম (২৮)। সোমবার (১১ আগস্ট) আদালতে তিনি হত্যার ঘটনা স্বীকার করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কমলগঞ্জ উপজেলার সিদ্ধেশ্বরপুর গ্রামে রবিবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে। আব্দুর করিম ধারালো অস্ত্র দিয়ে তার বড় ভাই রাফিকে একাধিকবার কুপিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা আহত অবস্থায় রাফিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই মৃত্যু হয় তার।

পুলিশ ঘটনার পরপরই অভিযুক্ত ছোট ভাই করিমকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেন এবং ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। সোমবার সকালে তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হত্যার কারণ – পারিবারিক বিরোধ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার পেছনের সব কারণ উদঘাটনে তদন্ত চলছে। স্থানীয়দের মতে, দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক ভালো ছিল না, যা শেষ পর্যন্ত মর্মান্তিক হত্যাকাণ্ডে রূপ নেয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...