Home জাতীয় মোটরসাইকেল বেড়ে তেলের চাহিদা বৃদ্ধি, বললেন প্রতিমন্ত্রী
জাতীয়

মোটরসাইকেল বেড়ে তেলের চাহিদা বৃদ্ধি, বললেন প্রতিমন্ত্রী

Share
Share

পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম বলেছেন, দেশের বিভিন্ন স্থানে হঠাৎ করে মোটরসাইকেলের সংখ্যা বেড়ে যাওয়ায় জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধি পেয়েছে। তিনি প্রশ্ন তুলে বলেন, “যেখানেই যাই সেখানেই এক হাজার, ৫০০, ৭০০ মোটরসাইকেলের লাইন। হঠাৎ করে কী এমন হয়েছে যে একসাথে কয়েক হাজার মোটরসাইকেল বেড়ে গেল? এ গাড়িগুলো কোত্থেকে এল? হঠাৎ করে কেন এরকম অবস্থা? আমি একপোয়া খেতাম, এখন হঠাৎ করে ক্ষিদা বেড়ে গেছে, এখন একসের লাগে? এ বিষয়টি চিন্তা করতে হবে।”

শুক্রবার কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুই হাজারেরও অধিক কৃষক ও কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে এবং সরকার আগের মতোই সরবরাহ অব্যাহত রেখেছে। তিনি উল্লেখ করেন, যদি সরকার পর্যাপ্ত সরবরাহ দিতে ব্যর্থ হতো, তাহলে তেলের সংকটের কথা বলা যেত। কিন্তু বাস্তবে সরবরাহ ঠিক থাকলেও চাহিদা বেড়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, “যদি একটি পাম্পে গিয়ে দেখা যায় পাঁচ হাজার লিটারের বিপরীতে এই মাসে আট বা নয় হাজার লিটার তেল বিক্রি হয়েছে, তাহলে বোঝা যায় সরবরাহ ব্যবস্থা ঠিক আছে, কিন্তু চাহিদা বেড়েছে।”

বর্তমান সরকারকে জনবান্ধব উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশের জনগণের কথা বিবেচনা করে সরকার এই খাতে ভর্তুকি প্রদান করছে। এর ফলে বাংলাদেশে এখনো জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়নি বলে জানান তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

উন্নয়ন প্রক্রিয়ায় আলেমদের যুক্ত করছে বিএনপি : এমপি এমরান আহমদ চৌধুরী

সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আলেম-উলামাদের সঙ্গে বিএনপির সবসময়ই সুসম্পর্ক রয়েছে। তিনি দাবি...

৫০ লিটার ডিজেল উদ্ধারে, জরিমানা ১০ হাজার টাকা

এমরান হোসেন, জামালপুর | জামালপুরের বকশীগঞ্জে এক দোকান থেকে ৫০ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে। এ সময় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে...

Related Articles

নাহিদ ইসলাম ড. ইউনূসকে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান

এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক...

জুলাই সনদ কার্যকর সংবিধান অনুযায়ী, গণভোটের প্রয়োজন নেই:মো. আসাদুজ্জামান

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান শনিবার ঝিনাইদহের শৈলকূপা...

প্রবাসীদের রেমিট্যান্স ২৪ ঘণ্টার মধ্যে পৌঁছাবে বাংলাদেশে

কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রক্রিয়াকে আরও দ্রুত এবং স্বচ্ছ করার...

দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া: মির্জা ফখরুল

আওয়ামী লীগ সরকারের প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন,...