Home আঞ্চলিক মোংলায় রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত
আঞ্চলিক

মোংলায় রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত

Share
Share

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট


কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোংলায় শোভাযাত্রা, স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে মোংলা উপজেলার মিঠাখালী এলাকায় রুদ্র স্মৃতি সংসদের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়া কবির বাসভবনে বিশেষ দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়।

সকাল ১০টায় কবির বাসভবনে আয়োজিত স্মরণসভায় রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন বক্তারা। রুদ্র স্মৃতি সংসদের সভাপতি সুমেল সারাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির উপদেষ্টা পরিষদের সভাপতি ও মিঠাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহামুদ হাসান।

বক্তারা বলেন, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ বাংলা সাহিত্যে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে পরিচিত। তাঁর কবিতা ও গান এখনো পাঠক-শ্রোতাদের অনুপ্রাণিত করে।

অনুষ্ঠানে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নূর আলমসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে কবির প্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংগঠন ‘অন্তর বাজাও’-এর শিল্পীরা তাঁর লেখা গান পরিবেশন করেন।

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ১৯৯১ সালের ২১ জুন মারা যান। তিনি ‘উপদ্রুত উপকূল’, ‘ফিরে চাই স্বর্ণগ্রাম’সহ একাধিক কাব্যগ্রন্থের রচয়িতা। তাঁর লেখা গান ‘ভালো আছি ভালো থেকো’ দুই বাংলায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ২০২৪ সালে তাঁকে মরণোত্তর একুশে পদক প্রদান করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গঙ্গায় মর্মান্তিক নৌকাডুবি: শিশুসহ ১৩ জনের প্রাণহানি

ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গানদীতে একটি যাত্রীবাহী নৌকাডুবির অত্যন্ত মর্মান্তিক ঘটনায় শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সংঘটিত এই দুর্ঘটনায়...

ডোপ টেস্টে পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

  মাদকাসক্তি পরীক্ষায় (ডোপ টেস্ট) পজিটিভ ফল আসায় কিশোরগঞ্জ জেলা পুলিশের এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি...

Related Articles

রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে জনসভা

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের কেডিসিপাড়ায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং...

সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ থেকে

সিলেট নগরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে মঙ্গলবার (১৩...

স্ত্রীর নিথর দেহ রেখে মসজিদে আজান দিলেন স্বামী, নামাজ শেষে প্রাণ হারালেন তিনিও

ঘরে পড়ে রয়েছে চিরবিদায় নেওয়া অর্ধাঙ্গিনীর নিথর দেহ। সেই গভীর শোক বুকে...

মুরাদনগরে কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ বন্ধে সচেতনতার আহ্বান

  ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্য সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে...

;