Home আন্তর্জাতিক মেধাবীদের ভিসা ফি বাতিল করতে পারে যুক্তরাজ্য
আন্তর্জাতিক

মেধাবীদের ভিসা ফি বাতিল করতে পারে যুক্তরাজ্য

Share
Share

বিশ্বের শীর্ষ মেধাবীদের আকৃষ্ট করতে ভিসা ফি সম্পূর্ণ মওকুফের উদ্যোগ নিতে পারে যুক্তরাজ্য। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রশাসন এ নিয়ে গুরুত্ব সহকারে কাজ করছে বলে ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে।

‘গ্লোবাল ট্যালেন্ট টাস্কফোর্স’-এর মাধ্যমে এই পরিকল্পনা এগোচ্ছে। প্রস্তাব অনুযায়ী, বিশ্বের শীর্ষ পাঁচ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা নোবেল, ফিল্ডস পদক কিংবা টিউরিং অ্যাওয়ার্ডজয়ী মেধাবীরা ভিসা ফি ছাড় পাবেন। বর্তমানে গ্লোবাল ট্যালেন্ট ভিসার জন্য আবেদন ফি ৭৬৬ পাউন্ড, একই পরিমাণ ফি প্রযোজ্য পরিবারের সদস্যদের ক্ষেত্রেও। পাশাপাশি প্রত্যেককে বছরে ১,০৩৫ পাউন্ড স্বাস্থ্য সারচার্জও দিতে হয়।

ব্রিটিশ ট্রেজারি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মধ্যে প্রস্তাবটি নিয়ে আলোচনা চলছে। সরকারের এক কর্মকর্তা বলেন, “আমরা এমন ব্যক্তিদের লক্ষ্য করছি যারা শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন কিংবা আন্তর্জাতিকভাবে স্বীকৃত পুরস্কার পেয়েছেন। তাদের জন্য খরচ শূন্যে নামিয়ে আনার বিষয়টি বিবেচনায় রয়েছে।”

২০২০ সালে চালু হওয়া এই ভিসার আওতায় বিজ্ঞান, প্রযুক্তি, মানবিক বিদ্যা, চিকিৎসা এবং শিল্প-সংস্কৃতির খ্যাতিমান ব্যক্তিরা আবেদন করতে পারেন। টাস্কফোর্সের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রীর ব্যবসায় উপদেষ্টা বরুণ চন্দ্র ও বিজ্ঞানমন্ত্রী লর্ড প্যাট্রিক ভ্যালান্স।

প্রস্তাবটি আসছে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্র অভিবাসন নীতিতে কঠোরতা দেখাচ্ছে। সম্প্রতি ট্রাম্প প্রশাসন নতুন আবেদনকারীদের জন্য এইচ-১বি ভিসা ফি এক লাফে ১ লাখ ডলারে উন্নীত করেছে। বিশ্লেষকদের মতে, মার্কিন সিদ্ধান্তই যুক্তরাজ্যকে দ্রুত পদক্ষেপ নিতে চাপ দিচ্ছে।

এখনও হোম অফিস থেকে অনুমোদন মেলেনি। তবে কর্মকর্তারা বলছেন, এই পরিকল্পনা সরকারের সামগ্রিক অভিবাসন কমানোর লক্ষ্য ব্যাহত করবে না; বরং বৈশ্বিক প্রতিভা আকর্ষণের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।

বিশ্লেষকদের অভিমত, যদি ভিসা ফি মওকুফ কার্যকর হয়, তবে প্রতিযোগিতায় যুক্তরাজ্য বড় সুবিধা পাবে এবং দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাকিস্তানের স্থাপনায় আফগানিস্তানের ড্রোন হামলা

পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে আফগানিস্তান ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। আফগানিস্তানের তিনটি অঞ্চলে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার পর প্রতিশোধমূলক...

বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ যুবক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তির নাম রাসেল আহমেদ (২৯)। এ...

Related Articles

নেতানিয়াহুর হত্যার গুজব ভুয়া, অফিস স্পষ্টভাবে জানিয়েছে

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু...

যুদ্ধবাজ ট্রাম্পকে নিন্দা জানিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানালেন পোপ লিও

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পোপ লিও। রোববার (১৫...

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সৌদি থেকে আমেরিকানদের ত্যাগের আহ্বান

সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে রিয়াদে অবস্থিত...

কয়েক সপ্তাহেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ হবে: মার্কিন জ্বালানি সচিব

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শিগগিরই শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন জ্বালানি...