Home জাতীয় অপরাধ মেক্সিকোতে সড়কে মিললো দেহহীন ৬ মানবমাথা
অপরাধআইন-বিচারজাতীয়

মেক্সিকোতে সড়কে মিললো দেহহীন ৬ মানবমাথা

Share
Share

মেক্সিকোর মধ্যাঞ্চলের একটি সড়ক থেকে দেহবিহীন ছয়টি মানবমাথা উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার ভোরে পুয়েবলা ও ত্লাক্সকালা প্রদেশের সংযোগ সড়কে মাথাগুলো পাওয়া যায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এলাকাটি সাধারণত মাদকচক্রের সহিংসতার জন্য পরিচিত নয়। তবে ঘটনাস্থলে একটি কম্বল ফেলে রাখা হয়েছিল, যেখানে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর উদ্দেশে হুমকি লেখা ছিল। বার্তাটিতে ‘লা বারেদোরা’ (The Sweeper) নামের একটি গোষ্ঠীর স্বাক্ষর পাওয়া গেছে।

এ গোষ্ঠী পশ্চিমাঞ্চলীয় গুয়েরেরো প্রদেশের একটি ছোট সক্রিয় অপরাধী সংগঠন বলে জানা যায়। তবে এই হত্যাকাণ্ডে তাদের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

স্থানীয় প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, নিহতরা সবাই পুরুষ এবং ঘটনাটি তদন্তাধীন। এদিকে মেক্সিকোর ফেডারেল কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।মানবমাথাগুলো উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে মেয়েটির তিন ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটিকে প্রাথমিকভাবে ‘সম্মান রক্ষার নামে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে এ...

Related Articles

বরিশালে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে আ.লীগ নেতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় প্রিজাইডিং...

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তে জামায়াত আমিরের তীব্র প্রতিক্রিয়া

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে...

দাঁড়িপাল্লায় ভোট দিলে ‘জান্নাত অবধারিত’ – জামায়াত প্রার্থী

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ আর...

স্বামীকে ফাঁদে ফেলে খুন, নববধূ গ্রেপ্তার

ভারতের রাজস্থানে বিয়ের মাত্র তিন মাসের মাথায় স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে এক...