Home জাতীয় আইন-বিচার মুরাদনগরে নিখোঁজের একদিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার
আইন-বিচারআঞ্চলিকজাতীয়

মুরাদনগরে নিখোঁজের একদিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

Share
Share

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা


 

কুমিল্লার মুরাদনগরে নিখোঁজ হওয়ার একদিন পর মাহবুল (২৮) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন টনকী ইউনিয়নের বৈলাবাড়ি গ্রামের দড়েরপাড় এলাকার রাস্তার পাশের ঝোপের আড়াল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাহবুল উপজেলার গকুলনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মাহবুল তার অটোরিকশা নিয়ে দুইজন যাত্রীকে বহন করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাত গভীর হওয়ার পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা সারারাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে শনিবার দুপুরে স্থানীয়রা রাস্তার পাশের ঝোপের মধ্যে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পরিচয় শনাক্ত করে।

এ ঘটনায় পুলিশ মো: নাঈম ইসলাম (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে। তিনি দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ টিলি গ্রামের মো: বিল্লাল হোসেনের ছেলে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে মুরাদনগর উপজেলার নগরপাড় এলাকায় ভাড়াবাসায় বসবাস করতেন।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিউল আলম জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই বা চুরির উদ্দেশ্যে চালক মাহবুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরো জানান, চুরি হওয়া অটোরিকশাটি কোদালকাটা-মির্জাপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিলল মৃত্যুতে

ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন থাকা সত্ত্বেও হাতে হাতকড়া পরানো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসা আওয়ামী লীগ নেতা মোঃ...

মাদরাসায় ‘বন্দে মাতরম’ গাইলে আকাশ ভেঙে পড়বে না: কলকাতা হাইকোর্ট

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘বন্দে মাতরম’ কিংবা অন্য কোনো ধর্মের কোনো বাণী বা পঙ্‌ক্তি উচ্চারণ করলেই কারও নিজস্ব ধর্মীয় পরিচয়ে আঘাত লাগে না এবং এতে ‘আকাশ...

Related Articles

শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার সময় তার...

আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন বাজানো নিষিদ্ধ

  আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন বাজানোর ওপর...

বীথিকা বিনতে হোসাইনকে আইনি নোটিশ পাঠিয়েছেন আসিফ মাহমুদ

  বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের বিরুদ্ধে মানহানির...

‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন: ৭৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

  জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্মিত ‘৩৬ জুলাই’ স্মারক...