Home জাতীয় অপরাধ মাদক সেবনের উপকরণসহ ধামইরহাটে তিনজন গ্রেপ্তার
অপরাধআইন-বিচারআন্তর্জাতিকজাতীয়

মাদক সেবনের উপকরণসহ ধামইরহাটে তিনজন গ্রেপ্তার

Share
Share

মোঃ হারুন অর রশিদ ,নওগাঁ


নওগাঁর ধামইরহাট উপজেলায় পুলিশের পৃথক অভিযানে এক খুচরা মাদক বিক্রেতা ও তিন মাদক সেবীসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক সেবনের বিভিন্ন উপকরণও জব্দ করা হয়। পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২০ জুন) ধামইরহাট থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, সকাল ১১টা ২০ মিনিটের দিকে ধামইরহাট থানার আমাইতাড়া বাজার এলাকায় মো. শাহজাহান আলীর মোবাইল শপ অ্যান্ড সার্ভিসিং সেন্টারের সামনে থেকে খুচরা মাদক বিক্রেতা মো. তুহিন (১৯) কে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার কনাই গ্রামের মৃত মোশারফ হোসেন ও মৃত পপির ছেলে। এদিকে একই দিন দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে দক্ষিণ চকযদু গ্রামের ২ নম্বর ওয়ার্ড পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়।

তারা হলেন মঙ্গলকোঠা গ্রামের রঞ্জিত মালি (৩৮), দক্ষিণ চকযদু গ্রামের সুভাষ বাসফোড় (৩২) এবং রঞ্জিত দাস (৩৭)। এ সময় তাদের কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

ধামইরহাট থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শাড়ির আড়ালে ৪ কেজির বেশি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাড়ির আড়ালে লুকিয়ে আনা ৪ কেজি ২৮০ গ্রাম কুশসহ অভিজিৎ দাস (৪০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য...

হুতিদের হামলায় ‘তছনছ’ সৌদি আরামকোর সদর দপ্তর

ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর সদর দপ্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবারের ওই...

Related Articles

বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ

সুনামগঞ্জের জগন্নাথপুরে ছোট বোনের বিয়েতে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে...

এআই ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ পরীমনি, টিভি চ্যানেলের দায় এড়ানো নিয়ে প্রশ্ন

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ থেকে দুই তারকার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)...

স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা সফটওয়্যার প্রকৌশলীর, মৃত্যুর আগে পাঠান ইমেইল

ভারতের গুরুগ্রামে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর নিজ ফ্ল্যাটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা...

টাঙ্গাইলে ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা পরিচালককে গণধোলাই

টাঙ্গাইলের মির্জাপুরে একাধিক আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে এক মাদ্রাসা পরিচালককে গণপিটুনি...

;