Home জাতীয় আইন-বিচার মুরাদনগরে উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক গ্রেপ্তার
আইন-বিচারআঞ্চলিকজাতীয়সাম্প্রতিক

মুরাদনগরে উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক গ্রেপ্তার

Share
Share

মো : ইয়াছিন সরকার, কুমিল্লা


কুমিল্লার মুরাদনগরে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য মো. নজরুল ইসলামকে(৫১) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২১জুন) সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কুমিল্লা কোতয়ালী থানাধীন মগবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃত মো. নজরুল ইসলাম উপজেলার ধামঘর ইউনিয়নের ভুবনঘর গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে। তিনি বাংলাদেশ আওয়ামীলীগ মুরাদনগর উপজেলা শাখার দপ্তর সম্পাদক ও কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি মো. নজরুল ইসলাম উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করা সহ দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মদদ দিয়ে আসছে।

গত ১৫ ডিসেম্বর ২০২৫ সালে উক্ত আসামিসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামীলীগের অঙ্গ-সংঘটনের নেতাকর্মীরা মুরাদনগর টু রামচন্দ্রপুর রোডে জলিল মিয়া মসজিদ এলাকায় লাঠিসোটা নিয়ে মিছিল করে বিভিন্ন ধরনের স্নোগান দিয়ে আইন শৃঙ্খলার অবনতি ঘটায় বলে তার বিরুদ্ধে মুরাদনগর থানায় পৃথক মামলা করা হয়।

রবিবার অভিযান চালিয়ে কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের একটি বিশেষ টিম।মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার হোসেন চৌধুরী জানান, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলামকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। একই মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মামলার অন্য আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গঙ্গায় মর্মান্তিক নৌকাডুবি: শিশুসহ ১৩ জনের প্রাণহানি

ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গানদীতে একটি যাত্রীবাহী নৌকাডুবির অত্যন্ত মর্মান্তিক ঘটনায় শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সংঘটিত এই দুর্ঘটনায়...

ডোপ টেস্টে পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

  মাদকাসক্তি পরীক্ষায় (ডোপ টেস্ট) পজিটিভ ফল আসায় কিশোরগঞ্জ জেলা পুলিশের এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি...

Related Articles

‘রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না’, নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাজনীতির জগতে তিনি কাউকেই বিশ্বাস করেন না।...

ফ্যামিলি কার্ড পেতে যা করতে হবে, সিলেটে শুরু হলো তথ্য সংগ্রহ

সিলেট নগরীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হয়েছে। শুক্রবার...

বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত আনল বিজিবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দুই পুলিশ সদস্যকে...

পরিস্থিতি জটিল করতে জবিতে মন্দিরের পাশে গরুর মাংস রান্না: ছাত্রদল সেক্রেটারি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পূজামণ্ডপের পাশে গরুর মাংস রান্নার ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ...

;