Home আঞ্চলিক গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বিনামূল্যে সাইকেল,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান
আঞ্চলিকজাতীয়সাম্প্রতিক

গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বিনামূল্যে সাইকেল,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান

Share
Share

গোমস্তাপুর, চাঁপাই নবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় দরিদ্র ও পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন এবং শিক্ষার প্রসারে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সাইকেল এবং নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

এ ধরনের কর্মসূচি দেশের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থী ও নারীদের শিক্ষা ও আত্মকর্মসংস্থানে সহায়তা করার লক্ষ্যে বাস্তবায়িত হয়ে থাকে।উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি,সহকারি কমিশনার ভূমি উম্মে সালমা রুমা পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন রহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মনিরুজ্জামান সোহরাব রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান
চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামিউল ইসলাম শ্যামল।

স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে সাইকেল এবং মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। পাশাপাশি নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপকারভোগীরা এ সহায়তা পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং সরকারের এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ডোপ টেস্টে পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

  মাদকাসক্তি পরীক্ষায় (ডোপ টেস্ট) পজিটিভ ফল আসায় কিশোরগঞ্জ জেলা পুলিশের এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি...

গুপ্তরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে: মৎস্য প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, পতিত স্বৈরাচার ও গুপ্তরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তারা পূজামণ্ডপকে লক্ষ্যবস্তু করতে পারে। এ...

Related Articles

ফ্যামিলি কার্ড পেতে যা করতে হবে, সিলেটে শুরু হলো তথ্য সংগ্রহ

সিলেট নগরীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হয়েছে। শুক্রবার...

বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত আনল বিজিবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দুই পুলিশ সদস্যকে...

পরিস্থিতি জটিল করতে জবিতে মন্দিরের পাশে গরুর মাংস রান্না: ছাত্রদল সেক্রেটারি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পূজামণ্ডপের পাশে গরুর মাংস রান্নার ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ...

গোপনে শিবির, প্রকাশ্যে ছাত্রলীগ করে ‘বারুদ কণ্ঠ’ অর্জন করা যায় না: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, গোপনে শিবির ও প্রকাশ্যে ছাত্রলীগের...

;