Home আবহাওয়া মিঠামইনে বজ্রপাতে কৃষক শরীফ মিয়ার মৃত্যু
আবহাওয়াদুর্ঘটনা

মিঠামইনে বজ্রপাতে কৃষক শরীফ মিয়ার মৃত্যু

Share
Share

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় বজ্রপাতে শরীফ মিয়া নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার ঢাকী সেতুর পাশের বাহিরচর হাওর এলাকায় এ ঘটনা ঘটে।

কৃষক শরীফ মিয়া (৪০) ঢাকী ইউনিয়নের মুন্সীপুর গ্রামের বাসিন্দা এবং আসাদ মিয়ার ছেলে। তিনি পেশায় কৃষিকাজের পাশাপাশি গবাদিপশু পালন করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে প্রতিদিনের মতো গরুর জন্য ঘাস কাটতে বাহিরচর হাওরে যান শরীফ মিয়া। বিকেলের দিকে হালকা বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত শুরু হলে খোলা মাঠেই তিনি বজ্রাঘাতে আক্রান্ত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বৃষ্টি থামার পর স্থানীয়রা হাওরের মধ্যে তার নিথর দেহ দেখে পুলিশকে অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জামালপুরে সাবেক ইউপি সদস্যর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

এমরান হোসেন ,জামালপুর | জামালপুরের মাদারগঞ্জে সাবেক ইউপি সদস্য মাসুদুর রহমান মাসুদের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার...

জামালপুরের ১৭টি তেলের পাম্পে ট্যাগ কর্মকর্তা নিয়োগ

এমরান হোসেন, জামালপুর | জামালপুরে জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখতে জেলার ১৭টি তেলের পাম্পে একজন করে ট্যাগ কর্মকর্তা নিয়োগ...

Related Articles

​আগুনে পুড়ল সুনামগঞ্জের হক মার্কেট: ক্ষয়ক্ষতি কোটি টাকা

​সুনামগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্র ট্রাফিক পয়েন্ট সংলগ্ন ঐতিহ্যবাহী হক মার্কেটে এক ভয়াবহ...

পটুয়াখালীতে মর্মান্তিক দুর্ঘটনা: লঞ্চ ও পন্টুনের চাপে কিশোরের পা বিচ্ছিন্ন

পটুয়াখালীর বাউফল উপজেলার নুরাইনপুর লঞ্চঘাটে ঢাকাগামী একটি যাত্রীবাহী লঞ্চে ওঠার সময় মর্মান্তিক...

সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসে আগুন, তদন্তে চার সদস্যের কমিটি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা অভিমুখী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল...

তাপদাহে হাঁসফাঁস, রাতে ঝড়ের আশঙ্কা ছয় জেলায়

চৈত্রের তীব্র গরমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, এতে জনজীবনে...