Home আন্তর্জাতিক মালয়েশিয়ায় দুই অভিযানে ৪৭ বাংলাদেশি আটক
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় দুই অভিযানে ৪৭ বাংলাদেশি আটক

Share
Share

মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত দুটি পৃথক অভিযানে বাংলাদেশিসহ ৫৬ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটককৃতদের মধ্যে ৪৭ জন বাংলাদেশি, ৫ জন ইন্দোনেশিয়া, ৩ জন থাইল্যান্ড ও ১ জন মিয়ানমারের নাগরিক।

তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ নোর জানিয়েছেন, প্রথম অভিযানে কুয়ালানেরুস, কুয়ালাতেরেঙ্গানু ও সেতিউ জেলার সাতটি নির্মাণ সাইটে তল্লাশি চালানো হয়। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা অভিযানে ৯২ জনের নথিপত্র যাচাই করা হয়, যার মধ্যে ৪২ জন বাংলাদেশি আটক হন। পরবর্তীতে কুয়ালাতেরেঙ্গানু, মারাং ও দুঙ্গুন জেলার আরও ১০টি নির্মাণ সাইটে দ্বিতীয় দফায় অভিযান পরিচালনা করা হয়। এতে আরও ১৪ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫২/৬৩ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মধ্যে বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ উত্তীর্ণ এবং পারমিটের শর্ত লঙ্ঘনের অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃতরা বর্তমানে আজিল ইমিগ্রেশন ডিপোতে রয়েছে ।

ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে, মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের জন্য নিয়মিত অভিযান চলতে থাকবে। বৈধ কাগজপত্র, ভিসা ও পারমিট নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাজ্যের কেন্টে আরও ছয়জনের মেনিনজাইটিস শনাক্ত, আক্রান্ত বেড়ে ২৭

যুক্তরাজ্যের কেন্ট অঞ্চলে মেনিনজাইটিস রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। নতুন করে আরও ছয়জনের দেহে মেনিনজাইটিস শনাক্ত হওয়ার পর নিশ্চিত ও সন্দেহভাজন রোগীর মোট...

খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি

খুলনায় পারিবারিক প্রতিহিংসার এক নৃশংস বহিঃপ্রকাশ ঘটেছে। ঘরের ভেতর ঘুমন্ত অবস্থায় একই পরিবারের চার সদস্যকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়েছে একদল সশস্ত্র দুর্বৃত্ত।...

Related Articles

এবার ইসরায়েলি যুদ্ধবিমানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

মধ্যপ্রাচ্যের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা এক ভয়াবহ...

মৃত্যুর সংবাদের মাঝেই মোজতবা খামেনির ‘রহস্যময়’ ঈদ বার্তা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি হিসেবে বিবেচিত মোজতবা খামেনিকে ঘিরে...

তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী...

‘আমি কোনো যুদ্ধবিরতি চাই না’: ইরান ইস্যুতে ট্রাম্প

মধ্যপ্রাচ্যে ইরান-কেন্দ্রিক সংঘাতময় পরিস্থিতিতে কোনো ধরনের নমনীয়তা বা সমঝোতার পথে হাঁটতে নারাজ...