Home শিক্ষা উচ্চ মাধ্যমিক মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নেয়া সেই দুই ছাত্রী পাস
উচ্চ মাধ্যমিকজাতীয়শিক্ষা

মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নেয়া সেই দুই ছাত্রী পাস

Share
Share

টাঙ্গাইলের সখীপুরে মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নেয়া সেই দুই ছাত্রী এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়।

চলতি বছরের ৩ জুলাই সকালে সখীপুর উপজেলার দুই ছাত্রী — সায়মা আক্তার ও লাবনী আক্তার — মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষার হলে যান। পৃথক দুটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছিল ২ জুলাই দিবাগত রাতে। সায়মা আক্তার হাতিয়া গ্রামের মো. রায়হান খানের মেয়ে, এবং লাবনী আক্তার কচুয়া পশ্চিমপাড়া এলাকার আব্দুল মান্নান মিয়ার মেয়ে। মায়ের মৃত্যুর শোক বুকে চেপে রেখেই তারা পরীক্ষাকেন্দ্রে হাজির হন।

সায়মা হাতিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী, সখীপুর সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। লাবনী সানস্টার ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের শিক্ষার্থী, পরীক্ষাকেন্দ্র ছিল সখীপুর আবাসিক মহিলা কলেজ। হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন জানান, “সায়মার মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনাটি সত্যিই হৃদয়বিদারক। এবারের পরীক্ষায় সায়মা জিপিএ ৩.৭৫ পেয়েছে।”

অন্যদিকে সানস্টার ইনস্টিটিউটের অধ্যক্ষ নাছির উদ্দিন বলেন, “লাবনীর মানসিক শক্তি প্রশংসনীয়। মায়ের মৃত্যু সত্ত্বেও সে সাহস দেখিয়েছে, যা দৃষ্টান্ত হয়ে থাকবে। এবারের পরীক্ষায় লাবনী জিপিএ ৪.৫৪ পেয়েছে।” পারিবারিক সূত্রে জানা গেছে, ২ জুলাই রাত ৩টার দিকে সায়মার মা শিল্পী আক্তার (৪০) নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একই রাতে রাত সাড়ে ৯টার দিকে মারা যান লাবনীর মা সফিরন বেগম (৪৫)।

দুজনেই ছিলেন পরিবারের কনিষ্ঠ সন্তান। মায়ের মৃত্যুতে শোকাহত হলেও আত্মীয়-স্বজন ও শিক্ষকদের উৎসাহে তারা পরীক্ষায় অংশ নেন এবং শেষ পর্যন্ত সফল হন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা: সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত সেই রিকশাচালক নূর মোহাম্মদ

  ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের এক অবিস্মরণীয় ও হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী রিকশাচালক নূর মোহাম্মদ। গুলিবিদ্ধ কিশোর গোলাম নাফিজকে রিকশায় করে হাসপাতালের পথে নিয়ে...

গুলশানে পথচারীকে মারধরের অভিযোগ: মডেল মনিকা কবিরকে লিগ্যাল নোটিশ

  ঢাকার গুলশান এলাকায় এক পথচারীকে মারধরের অভিযোগে আলোচনায় আসা রুশ-বাংলা মডেল মনিকা কবিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১১...

Related Articles

আড়ং শোরুমে শপিং ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য রুমিন ফারহানা

রাজধানীর আড়ং শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সাবেক উপদেষ্টার তীব্র বিরোধিতা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সস্তায় মাংস, পোলট্রি ও অন্যান্য প্রাণিজ পণ্য আমদানির চুক্তির তীব্র...

বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ যুবক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক যুবককে আটক করেছে...

হাদি হত্যা মামলায় গ্রেপ্তার আরও ১

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ফিলিপ সাংমা নামে আরও...