Home আঞ্চলিক মানিকগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ কার্ড নিয়ে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ
আঞ্চলিক

মানিকগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ কার্ড নিয়ে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ

Share
Share

প্রধানমন্ত্রীর ঈদ কার্ডকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে ফেসবুক পেজ ‘নেক্সট টাইম’-এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ সদর উপজেলার মো. রাকিবুল ইসলাম বিশ্বাস নামের এক ব্যক্তি এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেন। তিনি অভিযোগ করেন, গত ২০ মার্চ ২০২৬ তারিখে তার ব্যক্তিগত ফেসবুক ব্যবহারের সময় ‘নেক্সট টাইম’ নামের একটি পেজ থেকে প্রধানমন্ত্রীর ঈদ কার্ড সংক্রান্ত বিকৃত ও মিথ্যা তথ্যসহ একটি পোস্ট প্রকাশ করা হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, উক্ত পেজটি ধারাবাহিকভাবে বিভিন্ন ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের ছবি ব্যবহার করে ভুয়া, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। এমনকি একাধিক পোস্টে মানিকগঞ্জ জেলার প্রশাসনিক কর্মকর্তাদের নাম ব্যবহার করেও মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, এসব পোস্টের মাধ্যমে সামাজিক অস্থিরতা সৃষ্টি এবং ব্যক্তিগত মানহানি করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ফেসবুক পেজের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্বাধীনতা দিবসে সকল শহীদদের প্রতি আব্দুল মুহিত রাসেলের শ্রদ্ধা

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মো. আব্দুল মুহিত রাসেল। মঙ্গলবার সকালে...

পদ্মায় বাসুডুবি: তদন্তে ৫ সদস্যের কমিটি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের...

Related Articles

এবার পঞ্চগড়ে ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস

দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে...

রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৯

পার্বত্য জেলা রাঙামাটির সাপছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত...

ফোনে কথা বলতে বলতে নদীতে তলিয়ে যান মা, সন্তানকে বের করে দেন জানালা দিয়ে

মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েও মা যে সন্তানের পরম আশ্রয়, তার এক জীবন্ত ও...

মায়ের পর পদ্মায় ভেসে উঠল জাবি ছাত্র রাইয়ান ও ভাগ্নের লাশ

পদ্মার ঢেউয়ে বিলীন হয়ে গেল এক মেধাবী স্বপ্ন। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে...