Home জাতীয় মাইলস্টোন ট্র্যাজেডি: ১২২ দিনের চিকিৎসা শেষে বাড়ি ফিরলো শিশু আরিয়ান
জাতীয়দুর্ঘটনা

মাইলস্টোন ট্র্যাজেডি: ১২২ দিনের চিকিৎসা শেষে বাড়ি ফিরলো শিশু আরিয়ান

Share
Share

মাইলস্টোন ট্র্যাজেডিতে গুরুতর দগ্ধ হওয়া ১২ বছর বয়সী আরিয়ান আফিফ দীর্ঘ ১২২ দিনের চিকিৎসা শেষে অবশেষে বাড়ি ফিরছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দীর্ঘদিনের নিবিড় চিকিৎসার পর বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে তার সুস্থতার খবর জানান ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ নাসির উদ্দীন।

ডা. নাসির উদ্দীন বলেন, ‘আরিয়ানকে সুস্থ করে তুলতে পুরো ইউনিট সার্বক্ষণিক পরিশ্রম করেছে। এখন তার অবস্থা স্থিতিশীল। সামনে নিয়মিত ফলোআপ এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা অব্যাহত থাকবে।’

তিনি আরিয়ানের পুনর্বাসনে সমাজের সামর্থ্যবান ও মানবিক ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান। চিকিৎসকরা জানান, গত ২১ জুলাই ভর্তি হওয়া আরিয়ানের শরীরের প্রায় ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। গত চার মাসে ৩৪টি অস্ত্রোপচার করতে হয়েছে। চিকিৎসার বিভিন্ন পর্যায়ে তাকে ৮ বার আইসিইউতে নিতে হয়; এর মধ্যে ৩ দিন লাইফ সাপোর্টেও রাখা হয়েছিল।

অবশেষে দীর্ঘ লড়াই শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরছে ছোট্ট আরিয়ান—যা তার পরিবার, চিকিৎসক এবং সারা দেশের মানুষের জন্য এক অনুপ্রেরণাদায়ক মুহূর্ত।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেট বিভাগের তিন জেলা পরিষদে বিএনপি নেতাদের প্রশাসক নিয়োগ

সিলেট বিভাগের তিনটি জেলা পরিষদে প্রশাসক হিসেবে বিএনপির তিন নেতাকে নিয়োগ দেওয়া হয়েছে। সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী...

অস্তিত্বহীন প্রতিষ্ঠানে অনুদান : সংস্কৃতি খাতে অনিয়মের অভিযোগ

বাংলাদেশের সংস্কৃতি খাতে সরকারি অনুদান বিতরণ নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে একটি অনুসন্ধান। অভিযোগ উঠেছে, সদ্য বিদায়ী সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার...

Related Articles

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিকে স্নাতক পাস হতে হবে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা এডহক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ পেতে হলে...

ইউনূসের শাসন নিয়ে তীব্র সমালোচনা করলেন সাংবাদিক আনিস আলমগীর

সাংবাদিক আনিস আলমগীর বলেছেন, একদিন যদি ড. মুহাম্মদ ইউনূস উপলব্ধি করেন, তখন...

বিএনপিকে না মানলে ফ্যামিলি ও কৃষি কার্ড না পাওয়ার হুমকি : শানু

পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ আলম (শানু) বলেছেন, যারা বিএনপিকে মানবে...

১২ বছর পর বড় পর্দায় একসঙ্গে চঞ্চল–মোশাররফ

দেশের অভিনয় জগতের দুই অনন্য প্রতিভা চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম প্রায়...