Home আন্তর্জাতিক মাইকেল জ্যাকসনের রেকর্ড ছাড়িয়ে জুবিন গার্গের শেষযাত্রায় ১৭ লাখ মানুষ
আন্তর্জাতিকবিনোদন

মাইকেল জ্যাকসনের রেকর্ড ছাড়িয়ে জুবিন গার্গের শেষযাত্রায় ১৭ লাখ মানুষ

Share
Share

ভারতের সংগীতাঙ্গনের আলোচিত মুখ জুবিন গার্গ’র অকালপ্রয়াণ গোটা দেশকে শোকস্তব্ধ করেছেন। ২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার গুয়াহাটিতে তার শেষকৃত্যে অংশ নিয়েছিলেন প্রায় ১৭ লাখ মানুষ, যা ভারতের কোনো তারকার শেষকৃত্যে সর্বোচ্চ বলে জানিয়েছে লিমকা বুকস অফ রেকর্ডস। এই বিশাল ভিড়ের তুলনা মাইকেল জ্যাকসন, পোপ ফ্রান্সিস এবং রানি এলিজাবেথের শেষকৃত্যের সাথে করা হয়েছে।

জুবিনের মরদেহ ২০ সেপ্টেম্বর আসামে পৌঁছার পরই রাস্তায় মানুষের ঢল নামে। শেষবারের মতো তাকে দেখার জন্য রোববার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনুরাগীরা ভিড় জমাতে শুরু করেন। শেষকৃত্যকালে পুরো গুয়াহাটির রাস্তাগুলো যান চলাচলের জন্য বন্ধ রাখা হয় এবং কার্যত তিনদিন শহরের জীবন অচল হয়ে পড়ে। স্তব্ধ জনজীবন, চোখে জল আর কণ্ঠে প্রার্থনার মধ্য দিয়ে তার ভক্তরা প্রিয় শিল্পীকে বিদায় জানান।

জুবিনের ব্যক্তিগত জীবন ছিল সীমিত। স্ত্রী গারিমা তার ছায়াসঙ্গী ছিলেন। কোনো সন্তান না থাকায় শেষকৃত্যে ছোট বোন পামী বড়ঠাকুর নিজ হাতে মুখাগ্নি করেন। প্রিয় গায়ককে স্মৃতির পাতায় জীবন্ত রাখার জন্য শিল্পী দিগন্ত ভারতী তার পায়ের ছাপ সংগ্রহ করেন, আর ভক্তরা তার কাহিলপাড়ার বাড়ির সামনে জড়ো হয়ে শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, ২০ ও ২১ সেপ্টেম্বর সিঙ্গাপুরের নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে পারফর্ম করার কথা ছিল জুবিনের। তবে ১৯ তারিখেই চিরতরে থেমে যায় সেই সুরের সফর । জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন এবং স্কুবা ডাইভিংয়ের সময় ওই সমস্যা প্রকট হয়, যার কারণে দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করছে।

জুবিন গার্গের অকাল প্রয়াণে আসাম তথা ভারতের সংগীতপ্রেমী মানুষদের মধ্যে শোকের ছায়া নেমেছে। শেষকৃত্যের ইতিহাস গড়ে দিয়ে তিনি প্রমাণ করলেন, তিনি ছিলেন নিঃসন্দেহে ‘জনতার গায়ক’।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ যুবক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তির নাম রাসেল আহমেদ (২৯)। এ...

খারগ দ্বীপে সামরিক লক্ষ্যবস্তু ধ্বংসের দাবি ট্রাম্পের

ইরানের খারগ দ্বীপে অবস্থিত সব সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি বলেছেন, দ্বীপটির গুরুত্বপূর্ণ তেল...

Related Articles

যুদ্ধবাজ ট্রাম্পকে নিন্দা জানিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানালেন পোপ লিও

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পোপ লিও। রোববার (১৫...

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সৌদি থেকে আমেরিকানদের ত্যাগের আহ্বান

সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে রিয়াদে অবস্থিত...

কয়েক সপ্তাহেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ হবে: মার্কিন জ্বালানি সচিব

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শিগগিরই শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন জ্বালানি...

নেতানিয়াহু নিহত

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে নতুন করে...