Home আন্তর্জাতিক ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা উল্টে নিহত হয়েছেন ৩৭ জন
আন্তর্জাতিকদুর্ঘটনা

ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা উল্টে নিহত হয়েছেন ৩৭ জন

Share
Share

ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন কেন্দ্র হা লং বে-তে একটি পর্যটকবাহী নৌকা উল্টে নিহত হয়েছেন অন্তত ৩৭ জন।

বিবিসি জানায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে শনিবার বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নৌকাটিতে মোট যাত্রী ছিলেন ৫৩ জন, যাদের অধিকাংশই হানয় শহরের ভিয়েতনামী পরিবার।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই আকাশ অন্ধকার হয়ে আসে, শুরু হয় শিলা বৃষ্টি, প্রচণ্ড বজ্রপাত ও ঝড়ো হাওয়া। এর মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে নৌকাটি পানিতে ডুবে যায়।

উদ্ধারকারী দল এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করেছে। তাদের মধ্যে রয়েছে একটি ১০ বছরের শিশু, ঐ শিশু নৌকার ভেতরে বাতাস থাকা একটি ফাঁকা স্থানে আটকা পড়েছিল। উদ্ধারকৃত মরদেহগুলোর মধ্যে রয়েছে আটজন শিশু, যা এই দুর্ঘটনাকে আরো মর্মান্তিক করে তুলেছে।

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও অব্যাহত রয়েছে উদ্ধার অভিযান। ডুবুরি ও উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধানে কাজ চালাচ্ছেন। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন।
সূত্র: বিবিসি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইসলামাবাদ মসজিদে হামলায় পুতিনের শোক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি শিয়া মসজিদে জুমার নামাজ চলাকালে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির...

মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম: মুহিব্বুল্লাহ বাবুনগরী

  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।...

Related Articles

কানাডায় বন্দুক হামলা, নিহত ১০

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলের ছোট্ট শহর টাম্বলার রিজে একটি উচ্চ বিদ্যালয়...

৩০ টাকার জন্য স্ত্রীকে খুন করলেন স্বামী!

মাত্র ৩০ টাকা—সংসারের দৃষ্টিতে তুচ্ছ একটি অঙ্ক। অথচ সেই সামান্য অর্থ নিয়েই...

ব্যস্ত সড়কে হঠাৎ আছড়ে পড়লো বিমান

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি ব্যস্ত মহাসড়কে জরুরি অবতরণ করতে গিয়ে একক ইঞ্জিনের...

তীব্র শৈত্যপ্রবাহে নিউইয়র্কে ১৮ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ভয়াবহ শৈত্যপ্রবাহে এখন পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে।...