Home আন্তর্জাতিক ভারতে মুসলিম পুলিশ সদস্যের ওপর হা’মলা।
আন্তর্জাতিক

ভারতে মুসলিম পুলিশ সদস্যের ওপর হা’মলা।

Share
Share

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ভোপালে মুসলিম সম্প্রদায়ভুক্ত এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। ভারতীয় পত্রিকা দৈনিক ভাস্করের প্রতিবেদন অনুযায়ী, ধর্মীয় পরিচয়ের কারণেই রেলওয়ে পুলিশের হেড কনস্টেবল নজর দৌলত খান হামলার শিকার হন।

শনিবার দিনগত রাত ২টার দিকে ভোপালের রানি কমলাপতি রেলস্টেশনে (পূর্বের নাম হাবিবগঞ্জ স্টেশন) এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, হেড কনস্টেবল নজর দৌলত এবং তার দল দোকান ও রেস্তোরাঁ বন্ধ করতে স্টেশন চত্বরে গিয়েছিলেন। সে সময় নজর দৌলত একটি থেমে থাকা গাড়ির মধ্যে একদল তরুণকে মদ্যপান করতে দেখেন। তিনি ওই তরুণদের চলে যেতে বললে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে মদ্যপ ওই তিন তরুণ পুলিশ সদস্যের ওপর হামলা চালায়। হামলাকারীরা নজর দৌলতের ইউনিফর্ম ছিঁড়ে ফেলেন ও অবমাননাকর ধর্মীয় মন্তব্য করেন।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়- হামলাকারীরা পুলিশের জিপের দরজা খুলে ভেতরে ঢুকে নজর দৌলতকে মারধর করছেন। নজর দৌলতের অন্য দুই কনস্টেবল সঙ্গী সন্দীপ ও কমল রঘুবংশী তাকে বাঁচাতে হস্তক্ষেপ করলে অভিযুক্ত তরুণদের একজন বলেন, তোমরা হিন্দু ভাই, তোমরা এখান থেকে সরে যাও।

উপ-পরিদর্শক রামদয়াল জানিয়েছেন, হামলায় জড়িত তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এর মধ্যে জিতেন্দ্র যাদব নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। অপর দুই অভিযুক্ত এখনো পলাতক। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

ভারতে বিশেষ করে পবিত্র রমজান মাসের পর থেকে, সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর ব্যাপকভাবে বেড়েছে হামলার ঘটনা ।ধর্মীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের ওপর হামলার পাশাপাশি মৃত্যুর ঘটনাও ঘটেছে। আর গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলার পর ভারতজুড়ে মুসলিম বিদ্বেষ নজিরবিহীনভাবে বেড়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কন্যাকে ৪ ও ভাইঝিকে টানা ৭ বছর ধরে যৌন নির্যাতন করেছে এক ব্যক্তি

গুজরাটের রাজকোটে এক পৈশাচিক ঘটনার খবর সামনে এসেছে। নিজের ১৯ বছর বয়সী কন্যাকে টানা ৪ বছর এবং ১৭ বছর বয়সী ভাইঝিকে টানা ৭...

আপনি কি জানেন, এপস্টাইন নথিতে রয়েছে বিল গেটসসহ একাধিক প্রভাবশালীর নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনকে ঘিরে চলমান আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি বিপুল পরিমাণ নথিপত্রের আরও একটি অংশ প্রকাশ করেছে।...

Related Articles

ভারতে ১৫ দিনে নিখোঁজ হয়েছে ৫০৯ জন নারী

ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিখোঁজের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দিল্লি পুলিশের...

পাকিস্তানে মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলা: আইএসের দায় স্বীকার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় সংঘটিত ভয়াবহ...

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...