Home আন্তর্জাতিক ভারতের রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ১২ 
আন্তর্জাতিকদুর্ঘটনা

ভারতের রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ১২ 

Share
Share

সোমবার ভারতের তেলেঙ্গানা রাজ্যে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত হয়েছে অন্তত ১২ জন ও আহত হয়েছেন বেশ কয়েকজন। এক অগ্নিনির্বাপক কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরণে কারখানার বড় একটি অংশ ধসে পড়েছে।
নয়াদিল্লি থেকে এএফপি এ খবর জানিয়েছে।

স্থানীয় ফায়ার সার্ভিস কর্মকর্তা বি নাগেশ্বরা রাও বলেন, বিস্ফোরণে এখন পর্যন্ত ১২টি মরদেহ উদ্ধার করেছি আমরা। ধ্বংসস্তূপের নিচে এখনো তল্লাশি চলছে।

এ ধরনের শিল্প দুর্ঘটনা ভারতে প্রায়ই ঘটে থাকে। এসব ঘটনার জন্য নিম্নমানের পরিকল্পনা এবং নিরাপত্তা বিধি যথাযথভাবে না মানার প্রবণতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।

স্থানীয় টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, বিস্ফোরণের পর আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডি বলেন, এত মানুষের মৃত্যু আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক।

রাজ্যের শ্রমমন্ত্রী বিবেক ভেঙ্কটস্বামী জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছিলেন কয়েকজন। তিনি জানান , বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখা হচ্ছে ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কন্যাকে ৪ ও ভাইঝিকে টানা ৭ বছর ধরে যৌন নির্যাতন করেছে এক ব্যক্তি

গুজরাটের রাজকোটে এক পৈশাচিক ঘটনার খবর সামনে এসেছে। নিজের ১৯ বছর বয়সী কন্যাকে টানা ৪ বছর এবং ১৭ বছর বয়সী ভাইঝিকে টানা ৭...

আপনি কি জানেন, এপস্টাইন নথিতে রয়েছে বিল গেটসসহ একাধিক প্রভাবশালীর নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনকে ঘিরে চলমান আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি বিপুল পরিমাণ নথিপত্রের আরও একটি অংশ প্রকাশ করেছে।...

Related Articles

ভারতে ১৫ দিনে নিখোঁজ হয়েছে ৫০৯ জন নারী

ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিখোঁজের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দিল্লি পুলিশের...

পাকিস্তানে মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলা: আইএসের দায় স্বীকার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় সংঘটিত ভয়াবহ...

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...