Home আন্তর্জাতিক ভারতের পূজামণ্ডপে অসুর রূপে ট্রাম্প, ড. ইউনূস ও শাহবাজ শরিফ
আন্তর্জাতিকদিবসধর্ম ও জীবনসনাতন

ভারতের পূজামণ্ডপে অসুর রূপে ট্রাম্প, ড. ইউনূস ও শাহবাজ শরিফ

Share
Share

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় দুর্গাপূজার দুটি মণ্ডপে রাজনৈতিক ব্যক্তিত্বদের অসুর রূপে উপস্থাপন করায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, বহরমপুরের খাগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটি এ বছর অসুরের প্রতিমূর্তি হিসেবে বেছে নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। কমিটির মুখপাত্রের দাবি, ট্রাম্প প্রশাসনের কঠোর বাণিজ্যনীতি ও ভিসা ব্যবস্থার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “আমাদের প্রধানমন্ত্রী তাকে বন্ধু মনে করতেন, কিন্তু তিনি বিশ্বাসঘাতকতা করেছেন। তাই অসুর রূপে তাকে প্রতীকীভাবে দেখানো হয়েছে।”

অন্যদিকে, খাগড়া সাধক নরেন্দ্র স্মৃতি সংঘ তাদের মণ্ডপে অসুর হিসেবে দেখিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসকে। পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিচ্ছিন্ন মাথাও অসুরের পাশে স্থাপন করা হয়েছে। আয়োজকদের দাবি, “ধ্বংস প্রতিপাদ্যের” মাধ্যমে জাতির প্রতি হুমকি দূর করার প্রতীকী বার্তা দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ একে “সাহসী রাজনৈতিক বার্তা” হিসেবে আখ্যা দিচ্ছেন, আবার কেউ ধর্মীয় উৎসবে রাজনৈতিক প্রতীকায়নকে অনুপযুক্ত বলছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার পাশাপাশি সমালোচনাও চলছে। এক ব্যবহারকারী লিখেছেন, “এটা ঠিক হয়নি। ধর্মীয় উৎসব কোনো রাজনৈতিক তামাশার জায়গা নয়।” তবে বিতর্ক সত্ত্বেও পূজামণ্ডপ দুটি দর্শনার্থীতে সরগরম ছিল। স্থানীয়রা বলছেন, এসব প্রতিমূর্তি বর্তমান আন্তর্জাতিক সম্পর্ক ও বাণিজ্যের টানাপোড়েনকেও প্রতিফলিত করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: প্রাইজমানি ঘোষণা, চ্যাম্পিয়ন ভারত পেল সর্বোচ্চ অর্থ

বহুল আলোচিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি বণ্টনের ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপে অংশ নেওয়া মোট ২০টি দলের মধ্যে ১ কোটি ১২...

টেকনাফে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দলের নেতা, মোটরসাইকেলে আগুন, আহত ৭

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও একাধিক মামলার পলাতক আসামি ফরিদুল আলম (৩৮) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। গ্রেপ্তারের সময় উত্তেজিত জনতা...

Related Articles

আলি শামখানিকে অশ্রুসিক্ত বিদায় জানালেন ইরানিরা

ইরানের রাজনৈতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিত্ব ও প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির...

ইরাকে সামরিক বিমান দুর্ঘটনা: নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ

ইরাকের পশ্চিমাঞ্চলে সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ছয় মার্কিন সেনার পরিচয় প্রকাশ করেছে...

ইরান যুদ্ধ নিয়ে নীরব জেডি ভ্যান্স: ট্রাম্প প্রশাসনের ভেতরে মতপার্থক্যের ইঙ্গিত?

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতি যখন উত্তপ্ত, তখন মার্কিন ভাইস...

সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ , কোনো সমস্যা নেই: ইরান

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে...