Home জাতীয় ভাঙল কণ্ঠশিল্পী সালমার দ্বিতীয় সংসার
জাতীয়বিনোদন

ভাঙল কণ্ঠশিল্পী সালমার দ্বিতীয় সংসার

Share
Share

কণ্ঠশিল্পী সালমা আক্তারের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানার কথা জানালেন তার স্বামী আইনজীবী সানাউল্লাহ নূরে সাগর। মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে এক পোস্টে একথা জানান তিনি ।

পোস্টে সানাউল্লাহ নূরে সাগর লিখেছেন, “কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমাদের দাম্পত্য জীবনের ইতি টানা হয়েছে। পারস্পরিক মতের অমিল, চিন্তা ও মানসিকতার দূরত্বই আলাদা হওয়ার মূল কারণ। তবে আমরা পারস্পরিক সম্মান ও মর্যাদা অক্ষুন্ন রেখেই সংসার সমাপ্ত করেছি। আশা করছি, কেউ নেগেটিভ মন্তব্য করবেন না।”

তাদের একটি কন্যা সন্তান রয়েছে। সন্তানকে কেন্দ্র করে সানাউল্লাহ নূরে সাগর বলেছেন, “আমাদের সন্তান থাকায় সালমা আমার কাছে চিরকাল সম্মান, শ্রদ্ধা ও মর্যাদার জায়গায় অটুট থাকবেন।”

সালমার ব্যক্তিগত জীবন নিয়ে পোস্টে তিনি আরও যোগ করেছেন, “সালমার প্রতি আমি চির কৃতজ্ঞ। ধন্যবাদ সবাইকে।”

উল্লেখ্য, সালমার প্রথম সংসার ছিল দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের সঙ্গে। ২০১১ সালে বিয়ে হলে পরের বছর তাদের ঘরে কন্যা সন্তান স্নেহার জন্ম হয়। দাম্পত্য কলহের কারণে ২০১৬ সালে তাদের বিচ্ছেদ ঘটে । এরপর ২০১৮ সালে ৩১ ডিসেম্বর ময়মনসিংহের ছেলে আইনজীবী সানাউল্লাহ নূরে সাগরকে বিয়ে করেন সালমা। ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে অবকাঠামোগত উন্নয়নে তৎপর এমপি এমরান

সিলেট-৬ আসনের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার অবকাঠামোগত উন্নয়ন নিয়ে জোর তৎপরতা শুরু করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান...

মাত্র ১১ মাসে কুরআনের হাফেজা ব্রাহ্মণবাড়িয়ার বুশরা

মাত্র ১১ মাসে সম্পূর্ণ কোরআন মুখস্থ করার গৌরব অর্জন করেছে ১০ বছর বয়সী বুশরা আক্তার। তার কৃতিত্বে আনন্দিত পরিবার, শিক্ষক ও এলাকাবাসী। বুশরা...

Related Articles

মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে জ্বালানি সংকট শঙ্কায় বাস টিকিট বন্ধ

  মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব নিয়ে দেশে জ্বালানি সংকট দেখা দিতে...

ইবির সেই শিক্ষিকার মরদেহে ২০টি আঘাতের চিহ্ন, এজাহারে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিজ দপ্তরে হামলার শিকার হয়ে নিহত সমাজকল্যাণ বিভাগের...

নারী শিল্পীদের অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিতেন জাহের আলভী—গুঞ্জন নাকি সত্যি?

ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর বিরুদ্ধে তার স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনায় প্ররোচনার মামলার...

যমুনায় কূটনীতিক ও আলেমদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল

পবিত্র রমজান উপলক্ষে কূটনীতিক এবং আলেম-ওলামাদের সম্মানে দুটি পৃথক ইফতার মাহফিলের আয়োজন...