Home বিনোদন ভাইরাল ‘মেহরাবের চেষ্টা, আশরাফুলের মিস’ ভিডিওর আশরাফুলের খোঁজ মিলল
বিনোদন

ভাইরাল ‘মেহরাবের চেষ্টা, আশরাফুলের মিস’ ভিডিওর আশরাফুলের খোঁজ মিলল

Share
Share

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মেহরাবের চেষ্টা, আশরাফুলের মিস’ সংলাপসংবলিত ভাইরাল ফুটবল ভিডিওর সেই আশরাফুল ইসলামের খোঁজ মিলেছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গসহ বিশ্বের বিভিন্ন দেশের বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

আশরাফুল ইসলাম জানান, তাঁর বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার বারবাকপুর গ্রামে। ভিডিওতে থাকা মেহরাবসহ অন্য খেলোয়াড়দের বাড়িও একই এলাকায়। বর্তমানে ২৬ বছর বয়সী আশরাফুল একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় বিভাগে কর্মরত।

জানা গেছে, ভিডিওটির ধারাভাষ্য দিয়েছেন হৃদয় সুলতান সম্রাট। তিনি বর্তমানে জেলা জজ আদালতে কর্মরত। গত ৩ জুলাই নিজের ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করার পর সেটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত ভিডিওটি ২ কোটি ৫০ লাখের বেশি বার দেখা হয়েছে।

ভিডিওটির জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে, বিভিন্ন টেলিভিশনের ফুটবলবিষয়ক আলোচনা অনুষ্ঠানেও রসিকতার ছলে ‘আশরাফুল–মেহরাব’ জুটির প্রসঙ্গ উঠে এসেছে।

ভাইরাল হওয়ার অভিজ্ঞতা নিয়ে আশরাফুল বলেন, এই পরিচিতির কারণে তাঁর জীবনে কিছু পরিবর্তন এসেছে। রাস্তাঘাটে কিংবা পরিচিতদের মধ্যে অনেকেই তাঁকে দেখে হাসাহাসি করেন, যা কখনো কখনো বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে। তবে তিনি বিষয়টির ইতিবাচক দিকটিকেই বেশি গুরুত্ব দেন।

আশরাফুল বলেন, তাঁর অনিচ্ছাকৃত একটি মুহূর্ত যদি লাখো মানুষের মুখে হাসি ফোটাতে পারে, সেটিই তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।

এদিকে ভিডিওটির ধারাভাষ্যকার হৃদয় সুলতান সম্রাট পরে আশরাফুল ও মেহরাবকে নিয়ে আরও কয়েকটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে তাঁরা নিজেদের পরিচয় তুলে ধরেছেন। সম্রাটের ফেসবুক পেজে ভাইরাল হওয়া মূল ভিডিওটি এখনো পিন পোস্ট হিসেবে সংরক্ষিত রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আওয়ামী লীগ ফেরাতে ‘চেষ্টারত শিক্ষকদের’ হুঁশিয়ারি দিল ঢাবি প্রশাসন

  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনের দাবি, তাঁরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের...

নেত্রকোনায় পুলিশ দেখে দৌড়ে পালাতে গিয়ে খালে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনায় টহলরত গোয়েন্দা পুলিশকে (ডিবি) দেখে দৌড়ে পালানোর সময় হরিখালি খালে পড়ে সাব্বির শেখ (১৯) নামের এক কলেজছাত্রের সলিলসমাধি ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট)...

Related Articles

ইনস্টাগ্রাম থেকে সব ছবি মুছে রহস্য বাড়ালেন ভিনিসিয়ুস

  রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে নতুন চুক্তির আলোচনা ইতিবাচকভাবেই...

ইয়াসিন বুনুকে নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি, সম্পর্কের গুঞ্জনে নতুন আলোচনা

  মরক্কোর জাতীয় ফুটবল দলের গোলরক্ষক ইয়াসিন বুনুর সঙ্গে বলিউড অভিনেত্রী ও...

‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় চরিত্রাভিনেতা ও ভয়ংকর খলচরিত্রের জন্য সুপরিচিত প্রদীপ রাওয়াত মারা...

৫ আগস্ট চারটি পর্যটন কেন্দ্রে বিনামূল্যে প্রবেশের সুযোগ

  জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামীকাল বুধবার (৫ আগস্ট) বান্দরবানের চারটি পর্যটনকেন্দ্রে...