Home স্বাস্থ্য বিয়ের ১১ বছর পর সন্তানের জন্ম, মৃত্যু হামে
স্বাস্থ্যহাম

বিয়ের ১১ বছর পর সন্তানের জন্ম, মৃত্যু হামে

Share
Share

বিয়ের ১১ বছর পর আইভিএফ পদ্ধতিতে জন্ম নেওয়া একমাত্র সন্তান ফাইয়াজ হাসান তাজিমকে হারিয়ে শোকাহত ফারজানা ইসলাম ও হেলাল ভূঁইয়া দম্পতি। মাত্র ৮ মাস ১৮ দিন বয়সী তাজিম গত ২২ এপ্রিল হামে আক্রান্ত হয়ে মারা যায়।

মার্চ মাস থেকে নিউমোনিয়া, ডায়রিয়া ও পরে হামে আক্রান্ত হয়ে তাজিমকে চাঁদপুর, ঢাকা ও নারায়ণগঞ্জের একাধিক হাসপাতালে চিকিৎসা করাতে হয়। বিভিন্ন হাসপাতালে দীর্ঘ চিকিৎসার পর শেষ পর্যন্ত প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফারজানা ইসলাম জানান, শুধু হামের চিকিৎসাতেই প্রায় চার লাখ টাকার বেশি খরচ হয়েছে। ছেলের মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “দুই মাস ধরে নিষ্পাপ শিশুরা মারা যাচ্ছে, অথচ এ নিয়ে কারও কোনো দায় নেই।”

তাজিমের প্রথম হামের টিকা নেওয়ার তারিখ ছিল আগামী ১ মে। কিন্তু তার আগেই না–ফেরার দেশে চলে যায় শিশুটি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও পর্ন সাইটে বিক্রির অভিযোগে ব্যক্তি আটক

নরসিংদীতে পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬...

রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে মেসির নীরবতা নিয়ে আলোচনা

পর্তুগাল জাতীয় দলের জার্সিতে ২৩ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর অবসরের ঘোষণার পর সতীর্থ, সাবেক ক্লাব ও ফুটবল সংশ্লিষ্ট...

Related Articles

চা-কফিতে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি কেন বাড়ে

খুব গরম চা বা কফি পান করলে খাদ্যনালির এক ধরনের ক্যানসারের ঝুঁকি...

মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে : ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎বাগেরহাটের মোংলায় গত তিন মাসে ডেঙ্গু ও হামের প্রকোপ উদ্বেগজনক...

খালি পেটে ব্ল্যাক কফি: উপকার নাকি বাড়তে পারে অ্যাসিডিটি?

সকালে ঘুম থেকে উঠে এক কাপ ব্ল্যাক কফি দিয়ে দিন শুরু করেন...

মেজাজ খিটখিটে হয় যে ভিটামিনের অভাবে

দৈনন্দিন জীবনের ব্যস্ততা, কাজের চাপ ও অতিরিক্ত পরিশ্রমের কারণে অনেকেরই মেজাজ খিটখিটে...

;