Home আন্তর্জাতিক বিমান বাংলাদেশ এয়ারলাইনস বোয়িং থেকে কিনছে ১৪টি নতুন উড়োজাহাজ
আন্তর্জাতিকজাতীয়

বিমান বাংলাদেশ এয়ারলাইনস বোয়িং থেকে কিনছে ১৪টি নতুন উড়োজাহাজ

Share
Share

দীর্ঘ প্রস্তুতি ও ব্যাপক যাচাই-বাছাই শেষে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস বোয়িং থেকে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত হয়েছে।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “নতুন উড়োজাহাজ কেনার বিষয়ে বোর্ড নীতিগতভাবে সম্মতি দিয়েছে। প্রয়োজনীয় সরকারি অনুমোদন ও আর্থিক প্রক্রিয়া শেষ হওয়ার পর বোয়িংয়ের সঙ্গে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করা হবে।”

বিমানের সূত্র জানায়, নতুন ১৪টি উড়োজাহাজের মধ্যে রয়েছে—৮টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার, ৪টি বোয়িং ৭৩৭-৮ মডেল

নতুন উড়োজাহাজ যুক্ত হলে দেশের আন্তর্জাতিক রুটে সংযোগ বৃদ্ধি পাবে এবং বহরের সামর্থ্য উল্লেখযোগ্যভাবে বাড়বে। এছাড়া রাষ্ট্রীয় ও বাণিজ্যিক উভয় ক্ষেত্রে বিমানের কার্যক্রম সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

সূত্র জানায়, ২০২৫ সালের ২৪ নভেম্বর বোয়িং আনুষ্ঠানিকভাবে উড়োজাহাজ বিক্রয় ও ডেলিভারি সম্পর্কিত প্রস্তাব পাঠায়। পরে ২০ ডিসেম্বর সংশোধিত খসড়া চুক্তি পর্যালোচনার জন্য বোর্ডের কাছে উপস্থাপন করা হয়। সভায় প্রস্তাবিত মূল্য, শর্তাবলি এবং ডেলিভারি সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে নীতিগত সম্মতি দেওয়া হয় এবং আনুষ্ঠানিক আলোচনায় এগিয়ে যাওয়ার অনুমোদন দেওয়া হয়।

বোর্ড সদস্যরা বলেন, দেশের বিমান চলাচল সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক সংযোগ জোরদার এবং ভবিষ্যৎ যাত্রী চাহিদা বিবেচনা করে নতুন উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের পেছনে কূটনৈতিক ও বাণিজ্যিক দিকও ভূমিকা রেখেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর অংশ হিসেবে পূর্ববর্তী অন্তর্বর্তী সরকার বোয়িং থেকে উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতির পর ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা এয়ারবাসও বাংলাদেশের বাজারে সক্রিয় হয়। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত কূটনৈতিকভাবে এয়ারবাস বিক্রির পক্ষে উদ্যোগ নিয়েও শেষ পর্যন্ত বোয়িংকেই চূড়ান্তভাবে বেছে নেওয়া হয়েছে।

বিমান কর্তৃপক্ষ জানায়, সব সরকারি অনুমোদন ও আর্থিক ব্যবস্থা সম্পন্ন হলে বোয়িংয়ের সঙ্গে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করা হবে। এরপর ধাপে ধাপে নতুন উড়োজাহাজ সরবরাহ শুরু হবে, যা বাংলাদেশের বেসামরিক বিমান খাতে নতুন অধ্যায়ের সূচনা করবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনার মধ্যেই ইরানের বিভিন্ন স্থানে সামরিক হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এক মার্কিন...

এবার নাতনিকে তুলে নিয়ে ‘ধর্ষণ’ করে হত্যা, উঠানে দাদির মরদেহ

পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে দাদিকে হত্যা করে নাতনিকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা করে বিবস্ত্র অবস্থায় মরদেহ ফেলে রাখার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি)...

Related Articles

আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে বাংলাদেশের শোক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হত্যার ঘটনায় বাংলাদেশ গভীর...

ইরানি হামলায় বাহরাইনে বাংলাদেশি শ্রমিক নিহত

  ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে এক বাংলাদেশি শ্রমিক নিহত ও দুইজন আহত...

ডিএমপি কমিশনার সাজ্জাতের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে শেখ মো. সাজ্জাত আলীর নিয়োগ বাতিল...

এমপির স্ত্রীকে অতিথি করায় ইউএনও-এসিল্যান্ড বদলি

  হবিগঞ্জের বাহুবল উপজেলায় প্রশাসনের এক মতবিনিময় সভায় সংসদ সদস্যের স্ত্রীকে প্রধান...