Home আন্তর্জাতিক বিমানের ভেতরে ইঁদুর, ৩ ঘণ্টা আটকা ইন্ডিগোর ফ্লাইট
আন্তর্জাতিক

বিমানের ভেতরে ইঁদুর, ৩ ঘণ্টা আটকা ইন্ডিগোর ফ্লাইট

Share
Share

ভারতের কানপুর বিমানবন্দরে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইঁদুরের উপস্থিতির কারণে যাত্রীদের প্রায় তিন ঘণ্টা ভোগান্তি পোহাতে হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটে কানপুর থেকে দিল্লি যাওয়ার কথা ছিল ফ্লাইটটির। যাত্রীরা বোর্ডিং সম্পন্ন করার পর বিমানের কেবিনে ছোট একটি ইঁদুর দেখা যায়। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে ১৪০ জন যাত্রীকে নামিয়ে আনে।

বিমান কর্তৃপক্ষ প্রায় দেড় ঘণ্টা ধরে কেবিনজুড়ে ইঁদুর ধরার অভিযান চালায়। অবশেষে ইঁদুর ধরা সম্ভব হলে উড্ডয়নের অনুমতি মেলে। তবে এতে নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পর ফ্লাইটটি কানপুর থেকে ছেড়ে যায়।

নির্ধারিত সময় বিকেল ৪টা ১০ মিনিটে দিল্লি পৌঁছানোর কথা থাকলেও, ফ্লাইটটি শেষ পর্যন্ত সন্ধ্যা ৬টা ৩ মিনিটে কানপুর ছাড়ে এবং রাত ৭টা ১৬ মিনিটে দিল্লি অবতরণ করে।

কানপুর বিমানবন্দরের মুখপাত্র বিবেক সিং বলেন, “ইঁদুর দেখা যাওয়ায় যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে নামিয়ে আনা হয়। প্রয়োজনীয় অনুসন্ধান শেষে ফ্লাইট উড্ডয়নের অনুমতি দেওয়া হয়।”

তবে যাত্রীরা চরম অসন্তোষ প্রকাশ করেছেন। এক যাত্রী বলেন, “আমরা সিটে বসে ছিলাম, হঠাৎ কেবিনে কিছু দৌড়াতে দেখি। পরে বুঝি সেটা ইঁদুর! এরপর আমাদের নামিয়ে দেওয়া হয় এবং ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে জুলাই হত্যাকাণ্ডের দুই মামলায় জামিন দিয়েছেন উচ্চ আদালত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম...

ঢাকাসহ ১০ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

টানা দাবদাহের পর রাজধানী ঢাকাসহ দেশের বড় একটি অংশে কালবৈশাখীর তাণ্ডব শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর...

Related Articles

ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধ ব্যয় নিয়ে তীব্র অভিযোগ আরাগচির

আব্বাস আরাগচি দাবি করেছেন, পেন্টাগন চলমান ইরান যুদ্ধ–এর প্রকৃত ব্যয় গোপন করছে...

যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে কংগ্রেস সদস্যের অভিযোগ

টেড লিউ অভিযোগ করেছেন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নীতি ও চলমান ইরান যুদ্ধ...

মার্কিন কংগ্রেসে ইরান যুদ্ধ ঘিরে উত্তপ্ত শুনানি

ইরান যুদ্ধ–কে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এক বাজেট শুনানিতে তীব্র বাকবিতণ্ডা হয়েছে...

দক্ষিণ লেবাননে ধর্মীয় স্কুলে হামলা যুদ্ধবিরতি প্রশ্নবিদ্ধ

লেবানন-এর দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় একটি ধর্মীয় সন্ন্যাসীদের পরিচালিত স্কুল ধ্বংসের খবর পাওয়া...