Home আন্তর্জাতিক নিহত চার্লি কার্কের হত্যাকারীকে ক্ষমা করলেন স্ত্রী এরিকা
আন্তর্জাতিক

নিহত চার্লি কার্কের হত্যাকারীকে ক্ষমা করলেন স্ত্রী এরিকা

Share
Share

যুক্তরাষ্ট্রের ডানপন্থী আন্দোলনকর্মী ও টার্নিং পয়েন্ট ইউএসএর প্রতিষ্ঠাতা চার্লি কার্কের স্ত্রী এরিকা কার্ক তার স্বামীর হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছেন। স্থানীয় সময় রবিবার (২১ সেপ্টেম্বর) অ্যারিজোনায় আয়োজিত এক স্মরণসভায় তিনি এ ঘোষণা দেন।

ফিনিক্সের নিকটবর্তী স্টেট ফার্ম স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই সভায় ৬০ হাজারের বেশি মানুষ উপস্থিত ছিলেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চার্লি কার্ককে “একজন মহান আমেরিকান বীর” ও “শহীদ” বলে আখ্যায়িত করেন।

এরিকা কার্ক আবেগঘন ভাষণে বলেন—“আমার স্বামী চার্লি তরুণদের বাঁচাতে চাইতেন, এমনকি সেই তরুণকেও, যে তার জীবন কেড়ে নিয়েছে। আমি তাকে ক্ষমা করেছি। এটি যিশুখ্রিস্টের ইচ্ছা ছিল, আর চার্লিরও ইচ্ছা ছিল। ঘৃণার প্রতিক্রিয়া ঘৃণা হতে পারে না।”

৩১ বছর বয়সী চার্লি কার্ককে গত ১০ সেপ্টেম্বর ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে এক বিতর্ক অনুষ্ঠানে বক্তৃতাকালে গুলি করে হত্যা করা হয়। মামলার প্রধান সন্দেহভাজন ২২ বছর বয়সী টাইলার রবিনসন।

পুলিশ জানায়—রবিনসন, কার্ককে ঘৃণা করতেন এবং হত্যার আগে তার রুমমেটকে একাধিক বার্তা পাঠান। হত্যার দিন তিনি লিখেছিলেন, “আমার কাছে চার্লি কার্ককে শেষ করার সুযোগ এসেছে, আর আমি সেটা করতে যাচ্ছি।” রুমমেট পরে প্রশ্ন করলে রবিনসন জবাবে লেখেন, “আমি তার ঘৃণা আর সহ্য করতে পারিনি। কিছু ঘৃণা কখনো আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা যায় না।”

কার্ক যুক্তরাষ্ট্রের রক্ষণশীল খ্রিস্টান রাজনৈতিক আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ছিলেন। তিনি অভিবাসী, মুসলিম, আফ্রিকান-আমেরিকান ও ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান ও বক্তব্যের জন্য সমালোচিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মাঝসমুদ্রে গাজামুখী ফ্লোটিলা বহরে ইসরায়েলি হামলায় নৌযান বিকল, আটকা শতাধিক যাত্রী

গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্যে রওনা হওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ওপর ইসরায়েলি নৌবাহিনীর অভিযানের পর আন্তর্জাতিক জলসীমায় এক ভয়াবহ মানবিক সংকটের সৃষ্টি হয়েছে।...

ট্রাম্পের সামনে ইরানে ‘সংক্ষিপ্ত ও শক্তিশালী’ অভিযানের ছক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপের নতুন ও ভয়াবহ এক পরিকল্পনা সাজিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’-এর...

Related Articles

বোন খুন করে রোলেক্স আত্মসাৎ: নারীর যাবজ্জীবন সাজা

ন্যান্সি পেক্সটন নিজের বোনকে হত্যা করে তাঁর রোলেক্স ঘড়ি নিয়ে নেওয়ার ঘটনায়...

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি মিত্রদের রক্ষা করতে পারছে না: খামেনি

মোজতবা খামেনি মন্তব্য করেছেন, মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্র-এর সামরিক ঘাঁটিগুলো তাদের মিত্রদের নিরাপত্তা...

মার্কিন আগ্রাসন হলে যুদ্ধজাহাজও রক্ষা পাবে না: আইআরজিসির হুঁশিয়ারি

ইসলামি রেভ্যলুশনারি গার্ড কোর সতর্ক করে বলেছে, ইরান-এর ওপর নতুন করে কোনো...

ইরানে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে আইআরজিসির ১৪ সদস্য নিহত

ইরান-এর উত্তর-পশ্চিমাঞ্চলের জানজান প্রদেশ-এ অবিস্ফোরিত বোমা অপসারণের সময় বিস্ফোরণে ইসলামি রেভ্যলুশনারি গার্ড...