Home আঞ্চলিক বিড়ালকে বাঁচাতে গিয়ে যুবক নিহত
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

বিড়ালকে বাঁচাতে গিয়ে যুবক নিহত

Share
Share

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চরযাদবপুর এলাকায় মোটরসাইকেল চালানোর সময় হঠাৎ সামনে চলে আসা একটি বিড়ালকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় নাজমুল হক (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে

নিহত নাজমুল হক আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা এবং আইনাল হকের ছেলে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের হারদী ইউনিয়ন শাখার সহসভাপতির দায়িত্বে ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য মনসুর আলী জানান, নাজমুল হক নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে বের হয়ে গন্তব্যের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চরযাদবপুর গ্রামের একটি ব্রিজের কাছে পৌঁছালে হঠাৎ একটি বিড়াল রাস্তায় উঠে আসে। সেটিকে বাঁচাতে গিয়ে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। ফলে মোটরসাইকেলটি সড়কের পাশে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুকাইয়া খাতুন বলেন, হাসপাতালে আনার সময় নাজমুল হকের নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিক পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, তিনি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রোজা অবস্থায় নাক–কান–গলার চিকিৎসা: কী করবেন, কী করবেন না

  ডা. মো. আব্দুল হাফিজ শাফী | পবিত্র রমজান মাসে মুসলমানরা সংযম ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধির সাধনায় ব্রতী হন। এ সময় অনেকেই দৈনন্দিন...

গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়নে সবার সহযোগিতা চাইলেন এমপি এমরান চৌধুরী

সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার...

Related Articles

নরসিংদীতে তরুণীকে প্রথমবার ধর্ষণের পর, টাকায় সমঝোতা করতে চেয়েছিলেন বিএনপি নেতা

নরসিংদীর মাধবদীতে ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তারকে অপহরণের পর হত্যা মামলায়...

পবিত্র রমজানে জুমার মহিমা

পবিত্র মাহে রমজান মুসলিম উম্মাহর জন্য আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস।...

ম্যানচেস্টার ফ্লাইট বাতিল নয়, সাময়িক স্থগিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...

ড. আহসান এইচ মনসুরের বিদায়: ফাহাম সালামের তীব্র প্রতিক্রিয়া

বাংলাদেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের সংকটকালীন সময়ে অসামান্য অবদান রাখার পর ড....